,

হঠাৎ শাকিব-আব্রামের ছবি ভাইরাল!

news-image

বিনোদন প্রতিবেদক : অপু বিশ্বাসের সাথে দাম্পত্য কলহের মাঝেই সম্প্রতি চিত্রনায়ক শাকিব খান ও তার ছেলে আব্রাম খান জয়ের একটি খুনসুটির স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ছবিতে দেখা যায়, সাদা পাজামা আর পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। নিজের কালো রঙের গাড়ির উপর বসে আছে ছেলে আব্রাম। আর তাকে সযত্নে ধরে রেখেছেন তিনি। বাবার সান্নিধ্যে জয়ও আপন মনে খেলা করছে, হাতে রয়েছে খেলনা।

জানা যায়, নোলক ছবির শুটিংয়ের ফাঁকে হায়দ্রাবাদ থেকে গত সপ্তাহে ঢাকায় ফিরেছিলেন শাকিব। তখনই ছেলের সঙ্গে একান্ত কিছু সময় কাটান তিনি। ঢাকার বিভিন্ন জায়গায় গাড়িতে করে ঘুরে বেড়ান।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব-অপু। চলতি বছরের ১০ এপ্রিল বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোর-এ ছয় মাস বয়সী ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে হাজির হন অপু। বিয়ের খবর জানাজানির ৮ মাসের মাথায় শাকিব তার স্ত্রী অপুকে তালাক নোটিশ পাঠান গত মাসের ২৮ তারিখ।

তালাকে তিনি উল্লেখ করেন, অপুর সঙ্গে দাম্পত্য জীবন করতে না চাইলেও একমাত্র সন্তান জয়ের ভরণপোষণ চালাবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর