সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে জমির বিরোধে সংঘর্ষ, নিহত ২

news-image

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় জমির বিরোধে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুই নারীসহ আরও ছয়জন।

উপজেলার পুঁটিখালি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম খান জানান, শুক্রবার সকালে তার ইউনিয়নের সোনাখালি গ্রামে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন – উপজেলার চালিতাবাড়ি গ্রামের তোরাব শেখের ছেলে ইব্রাহিম শেখ (৪৮) ও একই গ্রামের শাহজাহান শেখের ছেলে পলাশ শেখ (৩২)।

ইউপি সদস্য রফিকুল ইসলাম খান  বলেন, সোনাখালি গ্রামের আব্দুর রহিম খানের সঙ্গে প্রতিবেশী শহীদুল খানের এক বিঘা জমি নিয়ে বিরোধ রয়েছে।

“বিরোধপূর্ণ জমিতে রহিম খান আমন চাষ করেন। প্রতিপক্ষ শহীদুল খান ১২-১৪ জন লোক নিয়ে ওই জমিতে ধান কাটতে যান। এ সময় রহিমের পাশের গ্রামের আত্মীয়-স্বজন এসে তাদের বাধা দেন। এ নিয়ে সংঘর্ষ বাধে।”দুর্ঘটনায় আহত আটজনকে হাসপাতালে নেওয়া হয় বলে তিনি জানান।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামাল হোসেন মুফতি বলেন, ইব্রাহিম ও পলাশকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

“তাদের শরীরে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।”

এ ঘটনায় আহত হেমায়েত খান, জাহিদ শেখ, শিউলী ও নাজমাকে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আর কবির ও মজিবর নামে দুইজনকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের উদ্ধার করে স্থানীয় মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলে তিনি নিজে জানিয়েছেন।

তিনি বলেন, “ধানকাটাকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন তা পুলিশ নিশ্চিত হয়েছে। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে যাচ্ছি।”

এ বিষয়ে পুঁটিখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজান মিয়া শামীম বলেন, “দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসার কথা ছিল। এ অবস্থায় কেন একটি পক্ষ বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গেল তা বুঝতে পারছি না। কারও উস্কানি থাকতে পারে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখবে।”

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা