রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে জয়ের পথে জাতীয় পার্টি

news-image

নিউজ ডেস্ক : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জয়ের পথে রয়েছেন জাতীয় পার্টির (লাঙ্গল)প্রার্থী মোস্তাফিজুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ দলীয় প্রার্থীর চেয়ে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন তিনি।

১৯৩টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১৪২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে। ফলাফলে জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী মোস্তাফিজুর রাহমান ১ লাখ ১৮ হাজার ৭১২ ভোট পেয়েছেন।

এর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু ৪২ হাজার ৭৭৮ ভোট পেয়েছেন। এছাড়া বিএনপি প্রার্থী কাওসার জামান পেয়েছেন ২১ হাজার ৯৫৬ ভোট।

রসিকের ১৯৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শেষে এখনও চলছে ভোট গণনা।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপর শুরু হয় ভোট গণনা।

সকাল সাড়ে ৯টার দিকে শিশুমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।

সকাল ১০টা ২০ মিনিটে সালেমা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু।

সকাল ৯টা ২০ মিনিটে আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন জাতীয় পার্টির মেয়রপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

এদিকে সকাল ৮টা ৪৫ মিনিটে মাহীগঞ্জের দেওয়ানতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপির মেয়রপ্রার্থী কাওছার জামান বাবলা।

রংপুরে এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ প্রার্থী। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন এবং সংরক্ষিত ১১ ওয়ার্ডে ৬৫ নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২০৩ বর্গকিলোমিটার আয়তনের রংপুর সিটিতে ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ২৫৬ এবং নারী ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।

৩৩ ওয়ার্ডে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ভোট। নির্বাচনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র‍্যাব-পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সাড়ে ৫ হাজার সদস্য মোতায়েন ছিল।

এ জাতীয় আরও খবর

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক