,

২৫ বছর ধরে সংরক্ষণ করা ভ্রূণ থেকে সন্তানের জন্ম

news-image

অনলাইন ডেস্ক : ২৫ বছর ধরে সংরক্ষণ করে রাখা ভ্রূণ থেকে সন্তানের জন্ম দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক নারী। এটাই সবচেয়ে বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখা ভ্রূণ থেকে সন্তান জন্ম দেওয়ার ঘটনা। এর আগে ২০ বছর ধরে সংরক্ষিত একটি ভ্রূণ থেকে এক শিশুর জন্ম হয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে গেল।

ভারতের এবিপি আনন্দের খবরে জানানো হয়, ১৯৯২ সালের ১৪ অক্টোবর ওই ভ্রূণটি সংরক্ষণ করা হয়। সেই ভ্রূণ থেকেই সন্তানের জন্ম দিলেন টিনা গিবসন নামে এক নারী। তার স্বামী বেঞ্জামিন গিবসন সিস্টিক ফাইব্রোসিস রোগে ভুগছেন। ফলে টিনার পক্ষে সন্তানের জন্ম দেওয়া সম্ভব হয়নি।

তারা এর আগে কয়েকটি সন্তান দত্তক নেন। তবে টিনা সন্তানের জন্ম দিতে চাইছিলেন। সেই কারণে এ বছরের ১৩ মার্চ তিনি ভ্রূণ দান কেন্দ্র থেকে ভ্রূণটি নেন। ২৫ নভেম্বর কন্যাসন্তানের জন্ম হয়। তার নাম রাখা হয়েছে এমা রেন গিবসন। সে সুস্থই আছে।

টিনা বলেছেন, ‘বিশ্বরেকর্ড করলাম কি না জানি না, আমি একটা সন্তান পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলাম। আমার বয়স ২৫, ভ্রূণটারও বয়স একই। আমি আর এই ভ্রূণটা ভাল বন্ধু হতে পারতাম।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর