সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিরাটের দেশপ্রেম নিয়ে প্রশ্ন, টুইটারে ঝড়

news-image

বিনোদন ডেস্ক : ডিসেম্বরের ১১ তারিখে গাঁটছড়া বাঁধেন দুই জগতের দুই তারকা। এরা হলেন আলোচিত জুটি বিরাট কোহলি এবং আনুশকা শর্মা।

সেই থেকেই তারা মিডিয়ার চোখে চোখে আছেন। ইতালিতে বিয়ে এবং রোমে মধুচন্দ্রিমার যাবতীয় খবর জানতে মুখিয়ে ছিলেন ভক্তরা। খবর আসামাত্র তা লুফে নেন সবাই। একজন ক্রীড়া তারকা হিসেবে বিরাটের জনপ্রিয়তা আকাশছোঁয়া। ভারতীয় ক্রিকেট দলেন কাপ্তান গোটা বিশ্বে ভারতের পতাকাকে মর্যাদার আসনে বসানোর ব্রত নিয়েছেন। কিন্তু তার দেশের মাটি ছেড়ে ইতালিতে বিয়ে করার বিষয়টি অনেকেরই ভালো লাগে না। সোশাল মিডিয়ায় এ বিষয়ে আপত্তি তুলেছেন অনেকে। তাদের কথা হলো, ইতালিতে বিয়ে করে বিরাট তার দেশপ্রেম কোথায় রাখলেন?
তাই বলে দুজনের সমালোচনায় মাতেননি সবাই। তারা আশীর্বাদ আর শুভকামনায় ভাসছেন।

তবে ভারতীয় জনতা পার্টির মধ্য প্রদেশের এক নেতা প্রথম আপত্তি তোলেন। তার কথা হলো, ক্রিকেট তারকার দেশপ্রেম কোথায় গেলো তার?
তিনি বলেন, এই দেশে রাম, কৃষ্ণা, বিক্রমাদিত্য এবং যুধিষ্ঠির বিয়ে করেছেন। এ দেশের মানুষ এদেশেই বিয়ে করেন। আগামীতে অনেকেই করবেন। কিন্তু তাদের মতো বিরাট দেশে বিয়ে করেননি। তিনি ভারত থেকে পয়সা ও খ্যাতি কামিয়েছেন। কিন্তু এগুলো সব নিয়ে বিদেশের মাটিতে গিয়ে বিয়ে করেছেন।

অনেকেই বলছেন, রাজনীতিবিদরা এবং অনেক মানুষ ক্ষমতা ও অর্থ উপার্জনের পর মনে করে অন্যের জীবন নিয়ে কথা বলা যায়। কাজেই বিরাট-আনুশকার বিয়ের মতো ব্যক্তিগত বিষয়ে নিয়ে কারো কথা বলাও উচিত না। কাজেই টুইটার দুই ভাগে বিভক্ত হয়ে গেছে।

আরেক ব্যবহারকারী দেবেন্দ্র কানাজারিয়া বলছেন, তারা দুজন বিদেশে গিয়ে বিয়ে করেছেন মানে যে ভারতের প্রতি ভালোবাসা নেই এমন কোনো কথা নেই।

সাইয়নি আইয়ার নেতাকে সমর্থন করে লিখেছেন, আনুশকা আর বিরাটের ভারতেই বিয়ে করা উচিত ছিল। কারণ, এতে অভ্যন্তরীণ পর্যটনশিল্প আরো সমৃদ্ধ হতো। বিয়ের পরিকল্পনায় সব সময় নিজের দেশকেই প্রাধান্য দিতে হবে।

কারান গুলিয়ানি বলছেন, এটা আসলেই অদ্ভুত। আশা করি আপনি (বিজেপি নেতা) এ বিষয়ে কিছু করবেন।

শিভালি জাইসওয়াল আবার অভিযোগ উত্থাপনকারীদের উদ্দেশে লিখেছেন, আপনারা হিংসায় ফুঁসছেন। আপনারা এর কোনো অংশ নন।

রাজিব পাল নামের আরেকজন বিরাটের প্রতি অনুরোধ রেখেছেন। তিনি লিখেছেন, প্রিয় বিরাট, আপনাকে এখানে রিসেপশনে এই বুদ্ধিমান ব্যক্তিকে নিমন্ত্রণের অনুরোধ জানাচ্ছি। তাকে খুবই অসুখী মনে হচ্ছে। আপনার বিয়েতে তাকে নিমন্ত্রণ না করায় তিনি মনক্ষুন্ন হয়েছেন।

এভাবেই তর্ক-বিতর্ক এগিয়ে গেছে দুই তারকার বিয়ে নিয়ে। সূত্র : ইন্ডিয়ান টাইমস

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা