,

নেইল ম্যাকেঞ্জি টাইগারদের ব্যাটিং কোচ?

news-image

স্পোর্টস ডেস্ক : প্রধান কোচ নিয়োগ দেওয়ার আগেই ব্যাটিং কোচ নিয়োগ নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান নেইল ম্যাকেঞ্জি।

গত বছর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচের দায়িত্ব নেওয়া ম্যাকেঞ্জি বাংলাদেশের বিপক্ষে সিরিজে দায়িত্ব পালন করেছিলেন। সব ঠিক থাকলে তিনিই নাকি হতে যাচ্ছেন বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ!
দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮টি টেস্ট ও ৬৪টি ওয়ানডে খেলেছেন ম্যাকেঞ্জি। ব্যাটসম্যান হিসেবে বেশ নাম করেছিলেন। কোচ হিসেবেও সফল। সূত্র জানিয়েছে. আসন্ন তিন জাতি ও শ্রীলঙ্কা সিরিজের আগেই কাজে যোগ দিতে পারেন ম্যাকেঞ্জি।

প্রধান কোচ নিয়োগ দেওয়া নিয়ে বেশ সময় নিচ্ছে বিসিবি। জানা গেছে, দক্ষিণ আফ্রিকার আরেক সাবেক তারকা গ্যারি কারস্টেনকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে। সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে থাকবেন রিচার্ড হ্যালসল, ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এবং স্পিন কোচ সুনীল যোশি।

অবশ্য কারস্টেনকে নিয়ে একটা সমস্যাও আছে।

কারণ ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানো এই কোচ আগামী আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দায়িত্ব নিয়েছেন। সুতরাং তাকে সবসময় পাওয়াটাও কঠিন। তবে যদি বছরে ৬ মাস সময়ও দিতে পারেন কারস্টেন, তাতেই নাকি সন্তুষ্ট বিসিবি। এজন্য বিসবিকে অপেক্ষা করতে হবে মার্চ পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর