,

রাজধানীতে ট্রেনে কাটা পরে নিহত ২

news-image

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে পৃথক দুটি দুর্ঘটনা নিহতের ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় জানা যায়নি। এদের মধ্যে একজন পুরুষ (৩০) ও একজন নারী (৪৫)।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবি উল্লাহ জানান, রাজধানীর বনানী রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত এক ব্যক্তি ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তাঁর পরনে ছিল কাল-লাল রঙয়ের হাফ প্যান্ট ও সাদা শার্ট।

এএসআই আরো জানান, মহাখালীর আমতলী রেলগেটের উত্তর পাশে হেঁটে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের নীচে কাটা পরে অজ্ঞাত এক নারী ঘটনাস্থলেই নিহত হন। তাঁর পরনে ছিল চেক শাড়ি।

দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে পুলিশ জানায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর