,

নেটের গতি বাড়বে ১০০ গুণ যে পদ্ধতিতে!

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি বিজ্ঞানীরা এমন একটি নতুন হার্ডওয়্যার তৈরি করেছেন যা আপনাকে সব সময় হাইস্পিড ইন্টারনেট সরবরাহ করবে। গবেষকদের দেওয়া তথ্য মতে, নতুন এই প্রযুক্তিটি সত্যিকার অর্থেই কম দামে সুপার-ফাস্ট ইন্টারনেট পরিষেবা দেবে। যা দিয়ে ইউজারদের প্রতি সেকেন্ড ১০ হাজারের বেশি মেগা হারে ডাটা আদান প্রদান করতে সক্ষম হবেন।

মার্কিন একটি বিশ্ববিদ্যালয়ের গবেষক সিজার আর্কিলিন্স বলেন, ২০২৫ সাল নাগাদ অতিরিক্ত ব্যান্ডউইথ চাহিদা মেটানোর জন্য আরও ১০০ গুণ বেশি দ্রুত গতির ইন্টারনেটের প্রয়োজন হবে। আল্ট্রা হাই-ডেফিনিশন ভিডিও, অনলাইন গেমিং ও ইন্টারনেট অফ থিংস (আইওটি)-এর মতো পরিষেবাগুলির ক্ষেত্র বৃদ্ধির ফলেই এই দ্রুত গতির ইন্টারনেটের প্রয়োজনীয়তা দেখা দেবে।

এই গবেষণাটির আর্কিলিন্স আরও বলেন, স্মার্ট ডিভাইসের মাধ্যমে নতুন পরিষেবাগুলি সক্ষম করার জন্য ৫-জির প্রতিশ্রুতির সঙ্গে মোবাইল ডিভাইসের সংখ্যা ভবিষ্যত বৃদ্ধি পাবে। কেমব্রিজ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা অপটিক্যাল একসেস নেটওয়ার্কগুলোতে ব্যবহারযোগ্য একটি সহজ রিসিভার গড়ে তুলেছেন। এই রিসিভার গ্রাহকদের সঙ্গে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের সঙ্গে সংযোগ স্থাপন করবে।

যদিও এই নতুন প্রযুক্তি ইতিমধ্যে অত্যন্ত সংবেদনশীল হার্ডওয়্যার হিসেবে ব্যবহার করা সম্ভব হয়েছে যা সুসঙ্গত রিসিভার হিসেবে পরিচিত, তবে এটি বিভিন্ন দেশ এবং শহরের মধ্যে সংযোগ স্থাপন করা মূল নেটওয়ার্কগুলোর ক্ষেত্রে অত্যন্ত ব্যয়বহুল। এই পদ্ধতিতে আপস্ট্রিম ও ডাউনস্ট্রিম উভয় ডাটার জন্য একই অপটিক্যাল ফাইবার ব্যবহার করার মাধ্যমে অতিরিক্ত খরচ সাশ্রয় করার সুবিধা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর