,

বাংলাদেশি আকায়েদের রহস্যজনক পদক্ষেপের নেপথ্যে

news-image

নিউজ ডেস্ক : ঢাকা থেকে নিউ ইয়র্ক ফেরার আগ থেকে এবং যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের জনাকীর্ণ সাবওয়ে স্টেশনে পাইপ বোমা দিয়ে নিজেকে উড়িয়ে দেয়ার চেষ্টা পর্যন্ত আকায়েদ উল্লাহ শেষ একটি কাজ করেছিলেন-রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা করতে এক রাত বাস সফর।

ঢাকায় আত্মীয়দের সঙ্গে দেখা করার পর সে ওই সফর করেছে, এবং একটি মসজিদে এবং গাছের নিচে ঘুমিয়েছে, শেষে জনাকীর্ণ রোহিঙ্গা শিবিরে কয়েক ডলারের ওষুধ বিতরণ করেছে।

আকায়েদের শাশুড়ি বলেন, যাওয়ার সময় সে স্বাভাবিক ছিল। কিন্তু রোহিঙ্গা শিবির থেকে ফিরে আসার পর সে খুব হতাশ ছিল। সে বলেছিল ওই মানুষগুলো (রোহিঙ্গারা) প্রতি মুহূর্তে নরকে বাস করছে।

গত সেপ্টেম্বরে বাংলাদেশে আকায়েদের সেই একাকী সফর এখনো রহস্য। আকায়েদ কী আল কায়েদাকে অনুসরণ করেছিল সে আকায়েদ যে রোহিঙ্গাদের ওষুধ-অস্ত্র সরবরাহ করতে মুসলিমদের আহ্বান জানিয়েছিল যারা পাশ্ববর্তী মিয়ানমারে ধর্ষণ ও বর্বরতার শিকার? নাকি আকায়েদ তার মনের কথা শুনেছিল, যেটা তাকে প্রথমবারের মতো নিজেকে ধ্বংস করার পথে টেনে নিয়েছিল?

আমেরিকার তদন্তকর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে ফেরার কয়েক সপ্তাহ পর আকায়েদ (২৭) বোমা বানানো শুরু করে। ১১ ডিসেম্বর সেটির বিস্ফোরণ ঘটিয়ে আহত এবং ঘটনাস্থলেই আটক হয়।

জঙ্গি গোষ্ঠীর সাবেক সদস্য হাসান রফিক। এখন কাজ করছেন জঙ্গিবাদের বিরুদ্ধে। তিনি বলেছেন, যে রোহিঙ্গা শরণার্থী শিবিরে আকায়েদ গিয়েছিল সেখানে জঙ্গি গোষ্ঠীগুলো সদস্য সংগ্রহ করছে। শিবিরের কেউ আকায়েদকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিষয়ে উদ্ধুদ্ধ করেছে। তাকেই এখন খুঁজে বের করতে হবে।

(নিউ ইয়র্ক টাইমস থেকে আংশিক অনূদিত)

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর