,

বেশি নারী ভোটারের উপস্থিতি

news-image

প্রথমবারের মত দলীয় প্রতীকে ভোট গ্রহণ চলছে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে। বহৃস্পতিবার সকাল আটটায় ভোট শুরু হয়েছে, চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত।এখন পর্যন্ত কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। লাইন ধরে সুশৃঙ্খলভাবে ভোটাররা ভোট দিচ্ছেন।সকালে বিভিন্ন কেন্দ্র ঘুরে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। সাংসারিক কাজের জন্যই তারা তাড়াতাড়ি ভোট দিতে এসেছেন।

অনেকেই তাদের পরিবারের বয়োঃবৃদ্ধদের ভ্যানে করে ভোট কেন্দ্রে নিয়ে এসেছেন। নগরীর ২১ নং ওয়ার্ডের দেওয়ানটুলী সরকারি বিদ্যালয়ের কেন্দ্রে ভোট শেষে এক তরুণী পরিবর্তন ডটকমকে বলেন, ‘এবারই প্রথম ভোট দিলাম। খুব ভালো লাগছে। ভালোভাবে ভোট দিতে পেরেছি। কোনো আতঙ্ক অনুভব করিনি।’

রসিক নির্বাচনে এবার মেয়র পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে শীর্ষ তিন দলের হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু, জাপার মোস্তাফিজার রহমান মোস্তফা এবং বিএনপির কাওসার জামান বাবলা আলোচনার শীর্ষে রয়েছেন।

নির্বাচনে ১৯৩টি কেন্দ্রে ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর