,

মিরাজের সাত উইকেটে প্রথম দিনটি খুলনার

news-image

স্পোর্টস ডেস্ক : মেহেদি হাসান মিরাজের প্রথম শ্রেণীর ক্রিকেটে ক্যারিয়ার সেরা সাত উইকেট প্রাপ্তিতে বিধ্বস্ত হলো ঢাকা বিভাগ। জাতীয় লিগের শেষ রাউন্ডের খেলায় প্রথম টায়ারের ম্যাচে ঢাকাকে ১১৩ রানে গুটিয়ে দিয়েছে খুলনা বিভাগ। আর দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২৩ রান করেছে খুলনা।

বিকেএসপিতে এদিন ২৪ রানে সাত উইকেট নিলেন মিরাজ। চার দিনের ম্যাচে এর আগে ৫০ রানে সর্বোচ্চ ছয়টি উইকেট নিয়েছিলেন ডানহাতি এ তারকা।

আলোকস্বল্পতার কারণে এদিন ম্যাচ শুরু হয় দুপুর পৌনে একটায়। যেখানে টস হেরে ব্যাটিংয়ে ঢাকা প্রথম থেকেই বিপাকে পড়ে। মোস্তাফিজুর রহমান ঢাকার ওপেনার রনি তালুকদার ও তিনে নামা মোহাম্মদ জাহিদুজ্জামানকে তুলে নেন। দলীয় ২৬ রানে আব্দুল মজিদকে ফেরনা দলের অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক।

রকিবুল হাসান ও শুভাগত হোম চতুর্থ উইকেট জুটিতে ৩৫ রান করেন। তবে এরপরই মিরাজ তান্ডব শুরু হয়। টানা সাত উইকেট লন্ডভন্ড করে দেন ঢাকার ইনিংস।

অপরদিকে দিনের শেষে ব্যাটিংয়ে নেমে কোনো বিপদ হতে দেননি খুলনা ওপেনার এনামুল হক (১২) ও সৌম্য সরকার (১১)। আলোকস্বল্পতায় খেলা শেষ হলে অপরাজিত থেমেই মাঠ ছাড়েন তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর