,

পুলিশ নিরাপত্তা দিতে পারবে না সানি লিওনের

news-image

বিনোদন ডেস্ক : ভারতের বেঙ্গালুরুতে একটি বর্ষবরণ অনুষ্ঠানে সানি লিওন গেলে গণ আত্মহত্যার ঘটনা ঘটবে- এমন ‘হুমকি’র পর সাবেক এই পর্নস্টারের নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করেছে পুলিশ। এ বিষয়ে বেঙ্গালুরুর পুলিশ জানায়, তারা সানি লিওন ও তার টিমের কোনো নিরাপত্তা দিতে পারবে না। বাধ্য হয়ে বেঙ্গালুরুর পূর্ব ঘোষিত বর্ষবরণ অনুষ্ঠানে যেতে পারছেন না সানি।

চলতি বছরের শেষ রাত থেকে শুরু হওয়া নববর্ষের ওই অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল আবেদনময়ী এই অভিনেত্রীর। অনুষ্ঠানে বেঙ্গালুরুর জনপ্রিয় ডিস্কো জকি ও র্যা পারদেরও পারফর্ম করার কথা। কিন্তু ‘সানি শো’ বাতিল হওয়ার কারণে ঝামেলায় পড়েছেন আয়োজকরা। আদৌ অনুষ্ঠান হবে কি-না সেটা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

ওই অনুষ্ঠান বাতিল করা নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। টুইটে তিনি লিখেছেন, নববর্ষের অনুষ্ঠানে আমাকে ও আমার টিমকে কোনো নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়েছে পুলিশ। আমার কাছে যেহেতু মানুষের নিরাপত্তা সবার আগে, ফলে আমি ওই অনুষ্ঠানে যাচ্ছি না। টুইটে ফ্যানদের নববর্ষের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন সানি। সূত্র: জিনিউজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর