,

‘সালমান ও আমিরের সাথে রোমান্স করতে পেরে দারুণ লাগছে’

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের দুই সুপারস্টার সালমান খান ও আমির খানের সঙ্গে ফের রোমান্স করার সুযোগ পেয়ে খুশি ক্যাটরিনা কাইফ। তিনি বলেছেন, অন্য সবার মতোই আমিও রোম্যান্স ভালোবাসি। আমির ও সালমানের মতো ভালো মানুষদের সাথে রোমান্স করার সুযোগ পেয়ে দারুণ লাগছে।

সম্প্রতি সালমানের সাথে ‘এক থা টাইগার’ ছবিতে কাজ করেছেন ক্যাটরিনা। তাদের অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পেতে চলেছে শুক্রবার। আমিরের সঙ্গে ‘ধুম ৩’ ও ‘থাগস অফ হিন্দোস্তান’ ছবিতে কাজ করেছেন ক্যাটরিনা। তিনি সালমান সম্পর্কে বলেছেন, আমি ও সালমান একে অপরকে অনেক বছর ধরে চিনি। আমাদের পরস্পরের প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে। টাইগার জিন্দা হ্যায়-এর সেটে প্রতিদিনই আলি (পরিচালক আলি আব্বাস জাফর) ও সালমানের সঙ্গে মজা হত। এই ছবিতে কাজ করে দারুণ লেগেছে।

এরপর আনন্দ এল রাইয়ের পরিচালনায় শাহরুখ খান ও অনুশকা শর্মার সঙ্গে একটি ছবিতে কাজ করবেন ক্যাটরিনা। ফেব্রুয়ারি থেকে এই ছবির শুটিং শুরু হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর