,

রোহিঙ্গাদের নিয়ে ষড়যন্ত্র করছে পাকিস্তান : কাদের

news-image

কলকাতা প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পাকিস্তান আমাদের পেছনে লেগে রয়েছে। রোহিঙ্গাদের নিয়ে ষড়যন্ত্র করছে। রোহিঙ্গাদের মধ্যেও উগ্রবাদী শক্তি আছে বলে আমি মনে করি। তাই পাকিস্তান রোহিঙ্গাদের মদদ দিয়ে যাচ্ছে।’

কলকাতায় আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ উপহাইকমিশনে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারকে পাকিস্তান মেনে নিতে পারছে না। আমাদের অগ্রগতি সুনজরে দেখছে না। অথচ পাকিস্তান আমাদের চেয়ে পিছিয়ে। আমাদের জিডিপি হার যেখানে ৭ দশমিক ২ আর পাকিস্তানের সেখানে ৫ দশমিক ২। অন্যদিকে আমাদের গড় আয়ু যেখানে ৭১ বছর, পাকিস্তানের সেখানে গড় আয়ু ৬৭ বছর। আবার শিক্ষার দিক থেকেও পিছিয়ে পাকিস্তান। আমাদের শিক্ষার হার ৭১ শতাংশ আর পাকিস্তানের ৫৮ শতাংশ। তাই আমাদের বিরোধিতা করে পার পাচ্ছে না পাকিস্তান, বরং পিছিয়ে পড়ছে।’

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও কলকাতায় নিযুক্ত উপহাইকমিশনার তৌফিক হাসানসহ কলকাতার গণ্যমান্য ব্যক্তিরা। এখানেই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বব্যাংক আমাদের অপবাদ দিয়ে পদ্মা সেতুর নির্মাণ প্রকল্প থেকে সরে গেলেও আমরা আমাদের নিজস্ব সম্পদ দিয়ে তৈরি করছি পদ্মা সেতু। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে বাস্তবায়িত করছে বাংলাদেশ সরকার। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর নির্মাণকাজ ৫২ শতাংশ শেষ হয়েছে। ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোড তৈরি হয়ে গেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতার বিরুদ্ধে আমাদের দুই দেশকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। কারণ, দুই দেশেরই এটা অভিন্ন শত্রু।’ তিস্তার পানিবণ্টন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখনো আশাবাদী তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের সময় আশ্বাস দিয়ে এসেছেন—তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হবে। আমরা আশাবাদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য সহযোগিতার হাত বাড়াবেন। কারণ, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের রয়েছে দীর্ঘদিনের সম্পর্ক।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর