,

চাহালের ঘুর্ণিতে শ্রীলঙ্কার বড় পরাজয়

news-image

স্পোর্টস ডেস্ক : শিরোনামটা শুধু চাহালকে নিয়েও হতে পারত। সে ক্ষেত্রে কুলদীপ যাদবের সঙ্গে অন্যায় হয়ে যায়। যুজবেন্দ্র চাহালের লেগ স্পিনের সঙ্গে যাদবের বাঁহাতি লেগ স্পিনও যে শ্রীলঙ্কার সর্বনাশ ঘটাল আজ। লেগ স্পিনের ধাঁধায় পড়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের কাছে ৯৩ রানে হেরেছে শ্রীলঙ্কা।

এশিয়াতে শীতকালে খেলা হবে আর ‘শিশির-তত্ত্ব’ নিয়ে কথা হবে না, এ তো সম্ভব নয়। আজ প্রথমে ব্যাট করে ভারত ১৮০ রান করার পরও উঠল। যেভাবে শিশির পড়ছিল, তাতে স্পিনারদের বল ধরতে সমস্যা হবে কি না, স্পিন হবে কি হবে না—এমন আলোচনা হচ্ছিল। সব আলোচনাই অহেতুক মনে করালেন ভারতীয় দুই স্পিনার। ৮ ওভার বল করে ৪১ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়েছেন দুই লেগ স্পিনার। শিশির ভেজা মাঠেই।

শুরুতেই নিরোশান ডিকভেলাকে হারানোর পরও লক্ষ্যের দিকে ছুটছিল শ্রীলঙ্কা। দুর্দান্ত এক বছর কাটানো উপুল থারাঙ্গার ব্যাটে আশা দেখছিল সফরকারীরা। পঞ্চম ওভারে তাঁকে কট বিহাইন্ড করে উইকেট উৎসবের সূচনা করলেন চাহাল। আর ত্রয়োদশ ওভারে কুশল পেরেরাকে ওই ধোনিরই ক্যাচ বানিয়ে থামলেন যাদব। ততক্ষণে শ্রীলঙ্কার স্কোরটা ১ উইকেটে ৩৯ থেকে ৭ উইকেটে ৭০! চাহাল ২৩ রানে পেয়েছেন ৪ উইকেট আর যাদব ১৮ রানে ২। এই দুই স্পিনারের দাপটে টি-টোয়েন্টিতে টানা ১০ ওভার কোনো বাউন্ডারি মারতে পারেনি শ্রীলঙ্কা! চাহাল-যাদবের হয়ে শেষটা করে দিয়েছেন হার্দিক পান্ডিয়া (২৯/৩)।

এর আগে লোকেশ রাহুল (৬১), মহেন্দ্র সিং ধোনি (৩৯) ও মনীশ পান্ডের (৩২) ঝড়ে ১৮০ রান তুলেছিল ভারত। সেটা শেষ পর্যন্ত পাহাড় বলেই প্রমাণিত হলো শ্রীলঙ্কার জন্য।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর