,

রাজবধূর বিয়ের পোশাকের নকশা ফাঁস!

news-image

২০১৮ সালের ১৯ মে বিয়ে করছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে হবে এই রাজকীয় বিয়ের জমকালো অনুষ্ঠান। নভেম্বরে এই জুটির বাগদানের ঘোষণা আসার পর শুরু হয় বিয়ে নিয়ে নানা আলোচনা। হবু রাজবধূ মেগান মার্কেল বিয়েতে কেমন পোশাক পরবেন, বিয়ের আসরে তাঁর গয়না কেমন হবে, ব্রাইডস মেড কে হবেন—তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। সম্প্রতি মেগানের বিয়ের পোশাকের সম্ভাব্য কয়েকটি নকশা ফাঁস হয়েছে। ইনবাল ড্র নামের এক ইসরায়েলি ডিজাইনারের কয়েকটি বিয়ের গাউনের নকশা দেখে অনুমান করা হচ্ছে এটি মেগান মার্কেলেরই বিয়ের পোশাক।

ইনবাল ড্রয়ের নকশা করা রাজকীয় পোশাক আর পার্টি গাউন পাশ্চাত্য ফ্যাশন দুনিয়ায় খুব জনপ্রিয়। এবার তাঁর নকশা করা তিনটি গাউনের কোনোটি মেগানের পছন্দ হয়েছে কি না, তা অবশ্য জানা যায়নি। শোনা যাচ্ছে, বড়দিনে মেগান তাঁর সিদ্ধান্ত ইনবালকে জানাবেন। ডিজাইন করা প্রথম স্কেচে আছে হাই-নেক, ফুল স্লিভ গাউন। নিচে আছে গোল আকৃতির লেইসের ডিজাইন করা কুঁচি। দ্বিতীয় স্কেচে আছে, হাইনেক, ফুল স্লিভ ও গলা থেকে বুক পর্যন্ত ডিজাইন। গাউনের নিচের দিকে অমব্রে স্টাইলে নকশা করা আছে। সর্বশেষ স্কেচে আছে হাইনেক, ফুল স্লিভ। এই গাউনটি কোট নকশার। ঢেউখেলানো এই গাউনের বুকে নকশা করা।

ফাঁস হওয়া গাউনের স্কেচ

একটি সূত্র জানায়, ইনবালের নকশা করা পোশাকগুলো তৈরি করতে খরচ পড়বে ৮ থেকে ১০ হাজার ডলার। কিন্তু হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনের বিয়ের পোশাকের দাম ছিল পাঁচ হাজার ডলারের কাছাকাছি। টিএমজেড

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর