সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এস কে সিনহা দেশে ফিরতে চান

news-image

নিউজ ডেস্ক : একান্তই ঘনিষ্ঠজনদের সাথে সাক্ষাৎ ও ডিনার পার্টিতে অংশগ্রহণ শেষে যুক্তরাষ্ট্র থেকে গতকাল মঙ্গলবার কানাডায় ফিরে গেছেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। ৬ দিন আগে টরন্টো থেকে নিউইয়র্কে এসেছিলেন। এরপর নিউজার্সি এবং বস্টনও ঘুরে এসেছেন তিনি।

এস কে সিনহা দেশে ফিরে গ্রামের বাড়িতে ‘চিফ জাস্টিস লাইব্রেরি’ স্থাপন করতে আগ্রহী। সেটিই হবে তার বাকি জীবনের একমাত্র কাজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর সকলেই প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি স্থাপন করেন। সে আলোকেই এস কে সিনহা একটি লাইব্রেরি স্থাপনের লক্ষ্যে কাজ করছেন। ইতিমধ্যেই অনেকে বই প্রদান করেছেন বলেও তার ঘনিষ্ঠজনদের জানিয়েছেন। কানাডার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগের পর যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের এক নেতা নাম গোপন রাখার শর্তে এ সংবাদদাতাকে গতকাল মঙ্গলবার এসব তথ্য জানান।

সর্বশেষ ১৮ ডিসেম্বর নিউইয়র্কে ঘনিষ্ঠজনদের দেয়া এক ডিনার পার্টিতে বিচারপতি এস কে সিনহা কানাডা কিংবা যুক্তরাষ্ট্রে এসাইলামেও (স্থায়ীভাবে বসবাসের জন্যে রাজনৈতিক আশ্রয় গ্রহণে) আগ্রহী নন বলে উল্লেখ করেছেন। ইতিপূর্বে তিনি কানাডায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন বলে দু’একটি গণমাধ্যমে প্রচারিত সংবাদকে কাল্পনিক ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। প্রসঙ্গত, এসাইলাম প্রার্থনার পর তা মঞ্জুর না হওয়া পর্যন্ত সে দেশের বাইরে যাওয়া যায় না।

যতদিন দেশে ফিরতে পারবেন না, ততদিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় ঘনিষ্ঠদের সাথে দেখা-সাক্ষাৎ করেই সময় অতিবাহিত করবেন বলেও এস কে সিনহা সকলকে অবহিত করেছেন।

এদিকে, নিউইয়র্কে পৃথক পৃথকভাবে বিভিন্ন শ্রেণী ও পেশার ঘনিষ্ঠদের সাথে প্রাতরাশ, মধ্যাহ্নভোজ এবং নৈশভোজে অংশ নিলেও তেমন কোন কথা বলেননি তার সর্বশেষ অবস্থানের আলোকে। অর্থাৎ মুখ খুলতে চাননি বলেও সকলের মনে হয়েছে। নিকট ভবিষ্যতে মুখ খুলবেন বলেও আপাতত কেউ মনে করছেন না। উল্লেখ্য, টরন্টোতে একটি বাসা ভাড়া করে তিনি একাই দিনাতিপাত করছেন। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা