সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এফটিপিতে ম্যাচ বাড়ল বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) আরও দুটি ম্যাচের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের।২০১৯-২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের জন্য নির্ধারণ করা হয়েছিল ৪২টি টি-টোয়েন্টি। সদ্য হালনাগাদ করা টাইগারদের সূচির তালিকায় যুক্ত হয়েছে আরও দুই টি-টোয়েন্টি। সবমিলে ম্যাচের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ সর্বোচ্চ।

এছাড়া ৮ ডিসেম্বরের এফটিপি প্রস্তাবনা অনুযায়ী টাইগারদের ভাগ্যে ছিল ১২২টি ম্যাচ। এর মধ্যে ৩৭টি টেস্ট, ৪৫টি একদিনের ম্যাচ ও ৪২টি টি-টোয়েন্টি নির্ধারণ করা ছিল। সূচিতে টেস্ট ও ওয়ানডের সংখ্যা অপরিবর্তিতই থাকছে। তবে টি-টোয়েন্টির সংখ্যা বেড়ে তা ৪৪ এ দাঁড়িয়েছে।

এদিকে, আগামী চার বছরে সবচেয়ে বেশি ম্যাচ খেলবে ভারত। তাদের আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা ১৫১টি। এর মাঝে ৩৭টি টেস্ট, ৬১টি একদিনের ম্যাচ ও ৫৩টি টি-টোয়েন্টি। এরপর আছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের ভাগ্যে ম্যাচের সংখ্যা ১৪৯টি (২৯টি টেস্ট, ৬২টি একদিনের ম্যাচ ও ৫৮টি টি-টোয়েন্টি)। তৃতীয় অবস্থানে আছে ইংল্যান্ড-১৩৮টি (৪৭টি টেস্ট, ৪৯টি একদিনের ম্যাচ ও ৪২টি টি-টোয়েন্টি)।

২০১৯-২০২৩ পর্যন্ত পাকিস্তানে খেলার কথা ছিল ১০৪টি ম্যাচ। শেষ পর্যন্ত তাদের ভাগ্যে জুটলো আরও ১৭টি ম্যাচ। এর মাঝে আছে ৩০টি টেস্ট, ৪৩টি একদিনের ম্যাচ ও ৪৮টি টি-টোয়েন্টি।

এই মৌসুমে অস্ট্রেলিয়া খেলবে ১২৩টি আন্তর্জাতিক ম্যাচ (৪০টি টেস্ট, ৪৫টি একদিনের ম্যাচ ও ৩৮টি টি-টোয়েন্টি), দক্ষিণ আফ্রিকা ১২২টি (৩২টি টেস্ট, ৪৫টি একদিনের ম্যাচ ও ৪৫টি টি-টোয়েন্টি)। এছাড়া নিউজিল্যান্ড ১১৯টি (২৮টি টেস্ট, ৪৫টি একদিনের ম্যাচ ও ৪৬টি টি-টোয়েন্টি) এবং শ্রীলংকা ১১৭টি (২৯ টেস্ট, ৫১টি একদিনের ম্যাচ ও ৩৭টি-টোয়েন্টি)।

অন্যদিকে, নিচের সারির দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড- ১০৯টি (১৬টি টেস্ট, ৪৯টি একদিনের ম্যাচ, ৪৪টি-টোয়েন্টি), এরপর জিম্বাবুয়ে ৯৬টি (১৯টি টেস্ট, ৪০টি একদিনের ম্যাচ ও ৩৭টি টি-টোয়েন্টি) এবং আফগানিস্তান ৮৮টি ম্যাচ (১৪টি টেস্ট, ৪১টি একদিনের ম্যাচ ও ৩৩টি টি-টোয়েন্টি)।

ফেব্রুয়ারিতে আইসিসির প্রধান নির্বাহীদের সভায় অনুমোদনের জন্য পাঠানো হবে এই সূচি। সেখানে অনুমোদন পেলে জুনে চূড়ান্ত অনুমোদনের জন্য তা পাঠানো হবে আইসিসির বোর্ড সভায়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা