,

আইপিএলে সাকিব-মোস্তাফিজদের নিলাম জানুয়ারিতে

news-image

ফ্যাঞ্চাইজি ভিত্তিক জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১৮ আসরের নিলামের তারিখ ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী বছরের ২৭-২৮ তারিখে ব্যাঙ্গালুরুতে নিলাম অনুষ্ঠিত হবে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা ক্রিকইনফোকে জানান, অনেক খেলোয়াড় এই নিলামে অংশ নিবেন, তাই নিলামটা হবে বিশাল। যা আগামী ২৭-২৮ জানুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। প্রথম গোয়ার কথা চিন্তা করা হলেও যেহেতু ব্যাঙ্গালুরুতে আগের সমস্ত নিলামগুলোই অনুষ্ঠিত হয়েছিল তাই এই জায়গাই ফ্যাঞ্চাইজিগুলোর পছন্দ হয়েছে।

এদিকে নিলামের আগে কোনো দল যাতে তিনজনের বেশি খেলোয়াড় ধরে রাখতে না পারে, সে প্রস্তাবনা আনা হয়েছিল। তবে আলাপ আলোচনার পর অবশেষে পাঁচজন খেলোয়াড় ধরে রাখার অনুমোদন দেয়া হয়েছে। আর এই রেখে দেওয়া পাঁচজনের তালিকা জানুয়ারির ৪ তারিখের মধ্যে আইপিএল কর্তৃপক্ষের কাছে জমা দিবে আটদল। এছাড়া দলের জন্য সর্বোচ্চ খরচের অংকটা ৮০ কোটি রুপি করা হয়েছে।

ipl

খেলোয়াড় ধরে রাখার ক্ষেত্রে দলগুলো জাতীয় দলে খেলা সর্বোচ্চ তিনজন ভারতীয় খেলোয়াড়, দুইজন বিদেশি এবং দুজন জাতীয় দলে না খেলা ভারতীয় খেলোয়াড় রাখতে পারবে।

২০১৮-এর আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসহ (যারা দু’বছরের নির্বাসন কাটিয়ে এই আইপিএলে ফিরে এসেছে) ৮টা টিমই নিলামে অংশ নেবে। আইপিএল গভর্নিং বডির নতুন প্লেয়ার রিটেন পলিসির কারণে প্রতিটি দলকেই নতুনভাবে হোমওয়ার্ক করে নিয়ে এই নিলামে অংশ নিতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর