,

আপেলের কেজি ১৩ টাকা!

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে কনটেইনারে থাকা ২৩ হাজার কেজি আপেল নিলামে ওঠানো হয়েছে। এতে আপেলের সর্বোচ্চ দাম ওঠেছে ৩ লাখ ২০ হাজার টাকা। অর্থাৎ এক কেজি আপেলের দাম পড়ছে ১৩ টাকা ৩৩ পয়সা।

অন্যদিকে, কনটেইনারে থাকা ৬৯ হাজার কেজি আদা দাম হাঁকা হয়েছে ১ লাখ ৮০ থেকে ২ লাখ ৪০ হাজার টাকা। যা কেজি প্রতি দাম পড়ছে ৯ টাকা।

গত সোমবার চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় অবস্থিত কাস্টমস নিলাম কেন্দ্রে প্রকাশ্যে এ নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ৪৫ জন ব্যবসায়ী অংশ নিলেও দর হাঁকিয়েছেন মাত্র ৮ জন। তবে দাম অস্বাভাবিক কম হওয়ায় বিক্রির অনুমোদন দেয়নি কাস্টমস কর্তৃপক্ষ।

এসব আপেল ও আদা ভর্তি ওই চার কনটেইনার গত অক্টোবরে আমদানি করেছিল চারটি প্রতিষ্ঠান। কনটেইনারের মধ্যে একটিতে ২৩ হাজার কেজি আপেল ছিল এবং বাকি তিন কনটেইনারে ২৩ হাজার কেজি করে মোট ৬৯ হাজার কেজি আদা ছিল। কাস্টমস কর্তৃপক্ষ আপেল বিক্রির জন্য ২০ লাখ টাকা সংরক্ষিত মূল্য নির্ধারণ করেছিল।

তবে দর ওঠেছে মাত্র ৩ লাখ ২০ হাজার টাকা। এছাড়া কনটেইনারভেদে আদার সংরক্ষিত মূল্য ছিল ১৫ লাখ ২০ হাজার থেকে ২০ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে কনটেইনারভেদে সর্বোচ্চ দর পড়েছে ১ লাখ ৮০ থেকে ২ লাখ ৪০ হাজার টাকা। যা আদার গড় দাম পড়েছে কেজিপ্রতি প্রায় ৯ টাকা।

নিলামে ওঠা এত কম দামে এসব পণ্য বিক্রি করা হবে কি না, বিষয়টি নিলাম কমিটি সিদ্ধান্ত নেবে। নিলাম কমিটি এ দামে বিক্রির অনুমোদন না দিলে পুরনায় নিলাম অনুষ্ঠিত হবে- এমনটা জানা গেছে কাস্টমস কর্তৃপক্ষ সূত্রে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর