বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগর পৌর আওয়ামী লীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

news-image

নবীনগর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মরহুম জাহাঙ্গীর আলম, ৩নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সভাপতি মরহুম হাবিবুর রহমান মোল্লা ও ৬নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল খায়ের স্মরণে গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় নবীনগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি ও পৌর আওয়ামী লীগের বিশিষ্ট নেতা বশির আহাম্মদ সরকার পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মরহুমদের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন সাবেক জিএস ও পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হারুনুর রশিদ,

সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মোছা অরুন, সাবেক সাংগঠনিক সম্পাদক কাউছার আলম শিবু, উপজেলা যুবলীগের সভাপতি সামস্ আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল রোমান। আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের পদত্যাগকারী নেতৃবৃন্দ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

মরহুমদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া করেন নবীনগর সাব রেজিষ্ট্রার মসজিদের ইমাম হাফেজ মকবুল হোসেন। সভা পরিচালনা করেন নবীনগর পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব।