,

কেন্দ্রীয় ব্যাংক আটকাল দুই ব্যাংকের টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : সীমা অতিক্রম করে ঋণ বিতরণ অব্যাহত রাখায় বেসরকারি খাতের দুটি ব্যাংকের ৭৬ কোটি টাকা আটকে রেখেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ওয়ান ব্যাংকের ৫১ কোটি টাকা ও প্রিমিয়ার ব্যাংকের ২৫ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত হিসাব থেকে এসব টাকা আটকে রেখেছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া আরও কয়েকটি ব্যাংকের বিরুদ্ধে একই শাস্তির বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে ওয়ান ও প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, প্রচলিত ধারার ব্যাংকগুলোর তার আমানতের ৮৫ শতাংশ পর্যন্ত ঋণ বিতরণ করতে পারে। ইসলামি ধারার ব্যাংকগুলোর জন্য যা ৯০ শতাংশ। তবে বেসরকারি খাতের ৮টি ব্যাংক সেই ধারা লঙ্ঘন করে ঋণ বিতরণ অব্যাহত রাখে। তাদের কয়েক দফায় সতর্ক করার পরও ব্যাংকগুলো সীমার মধ্যে আসেনি। এমন পরিস্থিতিতে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে রক্ষিত প্রিমিয়ার ব্যাংকের হিসাব থেকে ২৫ কোটি ও ওয়ান ব্যাংকের হিসাব থেকে ৫১ কোটি টাকা কেটে রাখে বাংলাদেশ ব্যাংক।

এর আগে সমঝোতা স্মারকের (এমওইউ) চুক্তির শর্ত না মানায় জনতা ব্যাংকের ৪১৮ কোটি টাকা জব্দ করেছিল বাংলাদেশ ব্যাংক। চুক্তির তুলনায় অতিরিক্ত ঋণ বিতরণ করেছিল ব্যাংকটি। এ জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে থাকা জনতা ব্যাংকের হিসাব থেকে এ টাকা কেটে রাখা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর