,

ভুটানকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেলো বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক: যতটা সহজ প্রতিপক্ষ ভাবা হচ্ছিল, আদতে ততটা সহজ ছিল না ভুটান। এএফসি আঞ্চলিক পর্বে যে দলকে দুবছর আগেও ১৬ গোল দিয়েছিল বাংলাদেশ, সেই পাহাড়বেষ্টিত দলটির বিপক্ষে মঙ্গলবার স্বাগতিকরা জিতেছে ৩-০ গোলে। ভুটানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে টানা দ্বিতীয় জয়ে ফাইনালের পথে রয়েছে বাংলাদেশ। যেই জয়ে ভূমিকা ছিল আঁখির জোড়া গোল।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ছেড়ে কথা বলেনি। আগ্রাসী ফুটবল খেলেছে শুরু থেকেই। কিন্তু ভুটান নিজেদের রক্ষণ এমনভাবে জমাট করে রেখেছিল যে গোলমুখ উন্মুক্ত করাটাই কঠিন হয়ে পড়ে। তহুরা-মার্জিয়া-মনিকারা ম্যাচের পুরো সময়জুড়ে প্রতিপক্ষের সীমানায় বল নিয়ে কারিকুরি করলেও আগের মতো বড় ব্যবধান রেখে জিততে পারেনি।

ম্যাচের ১১ মিনিটে সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ভুটান গোলরক্ষক কর্মা যুদেনের হাত ফসকে যাওয়া বলে শট নিতে পারেনি মনিকা। তবে পরের মিনিটে ঠিকই জালে বল জড়াতে সক্ষম হয়। দ্বিতীয় কর্নার পেয়েছিল বাংলাদেশ। মার্জিয়ার কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে গোলটি করেন ডিফেন্ডার আঁখি খাতুন। এই অর্ধে ১১ টি কর্নার পেয়েও বাংলাদেশ গোল করতে পারে মাত্র একটি!

২৭ মিনিটে মনিকা চাকমার জোরালো শট বারের ওপর দিয়ে যায়। ৩৭ মিনিটে আনুচিং মগিনির শট সাইড বারে লেগে ফিরে আসে, ফিরতি বলটিও মার্জিয়ার শট গোলরক্ষক কর্মা যুদেন কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন।

বিরতির পর আরও দুটি গোল হয়েছে। ৫৬ মিনিটে মার্জিয়ার বাম প্রান্তের কর্নারে আঁখি খাতুনের বুদ্ধিদ্বীপ্ত নিচু সাইড ভলিতে স্কোর হয় ২-০।

৬১ মিনিটে স্কোর ৩-০ করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু বক্সের বাইরে থেকে মারিয়া মান্ডার বাঁ পায়ের জোরালো শট নিলে তা সাইড বারে লেগে ফিরে আসে।

৭৯ মিনিটে তহুরার বদলি হিসেবে নেমে অবশেষে স্কোর ৩-০ করেন সাজেদা খাতুন। বক্সে ঢুকে গড়ানো শটে গোলরক্ষকের বাঁ দিক দিয়ে গোলটি করেন তিনি।

বৃহস্পতিবার টুর্নামেন্ট ফেভারিট ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাট্রিবিউন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর