,

ফারমার্স ব্যাংকের এমডিকেও সরিয়ে দেওয়া হল

news-image

নিজস্ব প্রতিবেদক : ঋণ কেলেঙ্কারি ও অব্যবস্থাপনা নিয়ে চাপের মুখে ফারমার্স ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের তিন সপ্তাহের মাথায় ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শামীমকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

গভর্নর ফজলে কবিরের এই নির্দেশ মঙ্গলবার সকালে ফারমার্স ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা জানিয়েছেন।

তিনি বলেন, “ব্যাংক কোম্পানি আইন লঙ্ঘন করে আমানতকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ফারমার্স ব্যাংকের এমডিকে অপসারণ করা হয়েছে।”

এ কে এম শামীমকে কেন ওই পদ থেকে অপসারণ করা হবে না- তা জানতে চেয়ে গত ২৬ নভেম্বর নোটিস দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। সাত দিনের মধ্যে ওই নোটিসের জবাব দিতে বলা হয়েছিল।

সেই নোটিসে দুটি অভিযোগ তুলে ধরে বলা হয়, ফারমার্স ব্যাংকের তারল্য ব্যবস্থাপনায় এমডি ব্যর্থ হয়েছেন। এ কারণে নগদ জমা বা সিআরআরের এবং সংবিধিবদ্ধ জমা বা এসএলআরের অর্থ রাখতে পারেননি তিনি। তার ওপর কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অমান্য করে ব্যাংকটি ঋণ বিতরণ করে গেছে।

এমডিকে বাংলাদেশ ব্যাংকের ওই নোটিসের পরদিনই ফারমার্স ব্যাংকের চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীরের পদত্যাগের খবর আসে। ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীও পদত্যাগ করেন।

তাদের পদত্যাগপত্র গ্রহণ করে ব্যাংকের পরিচালনা পর্ষদ ওইদিনই মোহাম্মদ মাসুদকে নতুন চেয়ারম্যানের দায়িত্ব দেয়।

সেইসঙ্গে ব্যাংকটির নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের কথাও জানানো হয় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। বিডিনিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর