,

মধুচন্দ্রিমায় গিয়ে জীবন নিয়েই টানাটানি!

news-image

অনলাইন ডেস্ক : নবদম্পতি দেখতে বাধ্য হলেন যে তাদের ছেলেকে একটি জ্বলন্ত হোটেল থেকে উদ্ধার করা হচ্ছে। ওই আগুনে হোটেলে থাকা দুই অতিথির মৃত্যু হয়েছে। গত শনিবার বিয়ে করেন অ্যান্ডু ও লুইস লোগান। মধুচন্দ্রিমায় এসে তারা দক্ষিণ স্কটল্যান্ডের হৃদের ধারে পাঁচ তারকা হোটেল ক্যামেরন হাউজে উঠেছিলেন। সেই হোটেলেই ভীতি ছড়িয়ে দেয় ভয়াবহ অগ্নিকাণ্ড।

তাদের ছেলে জিমিকে দমকল বাহিনীর এক কর্মী উদ্ধার করেন। ছেলেটিকে কোলে নিয়ে ওই কর্মী সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন। ঘটনাস্থলেই এক অতিথি মারা যায়। স্কটল্যান্ডের রয়্যাল আলেক্সান্ড্রা হাসপাতালে ভর্তির পর মারা যায় আরও একজন। নিশ্বাসের সঙ্গে ধোঁয়া প্রবেশ করায় জিমিকেও হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। পরে তাকে ছেড়ে দেয়া হয়।

হোটেলটি ১৮শ’ শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল। ৮০ মিলিয়ন পাউন্ডে নির্মিত ওই হোটেলে রবি উইলিয়ামস, ক্যামেরন ডায়াজ, সিন কনেরির মতো শোবিজ তারকারা প্রায় আসেন। এখনই সেটিই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। সূত্র: ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর