সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফি-সাকিব-মাহমুদুল্লাহ বর্ষসেরার তালিকায়

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৭ সালের পারফরম্যান্সের ভিত্তিতে ১৪টি ক্যাটাগরিতে পুরস্কার দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ)। আর এবারের বর্ষসেরা ক্রীড়া পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, শ্যুটার অর্ণব সারার লাদিফ ও ফুটবলার জাফর ইকবাল। যে কোনও একজন এ ক্যাটাগরিতে মনোনীত হবেন।

আর পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের জন্য অনলাইনে দর্শকদের সরাসরি ভোটে চারজনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, ব্যাটিং অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ ও ফুটবলার জাফর ইকবাল। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ক্রীড়াবিদ পাবেন এই পুরস্কার।

২০১৭ সালের বর্ষসেরা এই ক্রীড়া পুরস্কার আগামী ৬ জানুয়ারি এক জমকালো অনুষ্ঠানে দেয়া হবে। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড উপলক্ষে আজ জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে সংবাদ সম্মেলন হয়। এতে বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন, সাধারণ সম্পাদক রেজওয়ান উজ জামান রাজিব, জুরি বোর্ডের চেয়ারম্যান তালহা বিন নজরুল ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মার্কেটিং ম্যানেজার ফজল মাহমুদ রনি উপস্থিত ছিলেন।

বিএসপিএ সভাপতি বলেন, ‘২০১৭ সালের পারফরম্যান্সের ভিত্তিতে ১৪টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। এ বছর থেকে তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব ক্যাটাগরিতেও একজনকে পুরস্কৃত করার ধারা চালু করা হয়েছে। প্রথমবার এই পুরস্কার পাচ্ছেন কালসিন্দুরের ফুটবল বিপ্লবের নেপথ্য কারিগর মফিজুল হক।

বিভিন্ন ক্রীড়া থেকে শ্রেষ্ঠত্বের বিচারে সেরা পুরস্কারের জন্য মনোনীত ক্রীড়াবিদ, কোচ, পৃষ্ঠপোষকের নাম ঘোষণা করা হয়েছে। এতে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে মনোনীত হয়েছেন সাকিব, ফুটবলার জাফর, দাবাড়ু এনামুল হোসেন রাজীব, টেবিল টেনিস খেলোয়াড় সোনম সুলতানা সোমা, শ্যুটার অর্নব সারার লাদিফ, সাঁতারু জোনায়না আহমেদ, উদীয়মান অ্যাথলেট জহির রায়হান, কোচ মোহাম্মদ সালাউদ্দিন (ক্রিকেট), সংগঠক মাহফুজা আক্তার কিরণ (ফুটবল) ও পৃষ্ঠপোষক রবি। এছাড়া বিশেষ সম্মাননার জন্য মনোনীত হয়েছেন সালাম মুর্শেদী (ফুটবল) ও বাদল রায় (ফুটবল)।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা