,

যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে মিয়ানমার-বাংলাদেশ চূড়ান্ত বৈঠক চলছে

news-image

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে অাসা রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে সই হওয়া সম্মতি চুক্তির আওতায় যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের চূড়ান্ত আলোচনা চলছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এ অালোচনা শুরু হয়েছে।

এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ও মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো। বাংলাদেশ দলে স্বরাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়সহ অন্তত ৮টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

গতকাল সোমবার সন্ধ্যায় এ বৈঠকে অংশ নিতে মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো এর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছায়। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে গত ২৩ নভেম্বর মিয়ানমারের প্রশাসনিক রাজধানী নেপিদোতে একটি অ্যারেঞ্জমেন্ট সই হয়। তার আলোকে তিন সপ্তাহের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন এবং দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু হওয়ার কথা রয়েছে।

যৌথ ওয়ার্কিং গ্রুপ রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া তদারকি করবে। আজকের বৈঠকে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠিত হতে পারে। পাশাপাশি, ফেরত পাঠানোর ক্ষেত্রে করণীয় বিষয় সম্পর্কে আলোচনা হবে। ফলে এই বৈঠককে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর