,

সাকিব বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) ২০১৭ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ফুটবল থেকে সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন জাফর ইকবাল। শ্যুটিং থেকে সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন অর্ণব সারার লাদিফ। আগামী ৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

অন্যান্য ক্যাটাগরিতে বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিতরা হলেন এনামুল হোসেন রাজীব (দাবা), সোনম সুলতানা সোমা (টেবিল টেনিস), জোনায়না আহমেদ (সাঁতার)। বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন সালাহউদ্দিন (ক্রিকেট)। বর্ষসেরা সংগঠক নির্বাচিত হয়েছেন মাহফুজা আক্তার কিরণ (ফুটবল)। বর্ষসেরা উদীয়মান অ্যাথলেটের পুরস্কার পাবেন জহির রায়হান।

বিশেষ সম্মাননা পাবেন সালাম মুর্শেদী ও বাদল রায়। তৃণমূল ক্রীড়া ব্যক্তিত্ব হিসাবে পুরস্কার পাবেন ফুটবল কোচ মফিজুল হক। বর্ষসেরা স্পন্সরের পুরস্কার পাবে রবি।

পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের জন্য চারজন মনোনীত পেয়েছেন। এর মধ্যে তিনজন ক্রিকেটার ও একজন ফুটবলার। তিনজন ক্রিকেটার হলেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। ফুটবলার হলেন জাফর ইকবাল। এই ক্যাটাগরিতে অনলাইন ভোটের মাধ্যমে একজন নির্বাচিত হবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর