,

ইনজেকশনের ভয়ে পাঁচতলা থেকে লাফ দিলেন নারী!

news-image

অনলাইন ডেস্ক : ইনজেকশন দিতে গেলে এমন অনেকেই আছেন যারা খুব ভয় পান। কিন্তু তাই বলে ইনজেকশন দেওয়ার ভয়ে পাঁচতলা ভবন থেকে লাফ দেওয়ার ঘটনা বোধহয় এই প্রথম ঘটলো।

ভারতের পশ্চিমবঙ্গে ঘটেছে এমন ঘটনা। রবিবার দুপুর তিনটার এক নারীকে দিকে নার্স ইনজেকশন দিতে গেলে কলকাতার আরজিকর হাসপাতালের পাঁচতলার জানালা দিয়ে ঝাঁপ দেন পিংকি মজুমদার নামের এক নারী রোগী। গুরুতর আহত হয়ে তিনি বর্তমানে আরজিকর হাসপাতালেই চিকিৎসাধীন। এ ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শোনা যাচ্ছে, ইনজেকশনের ভয়ে এই কাজ করেছেন পিংকি। পিংকি মজুমদারের (৩০) বাড়ি হাওড়ায়। কয়েকদিন আগে আরজিকরের নারী ওয়ার্ডে ভর্তি হন সন্তানসম্ভবা পিংকি। শুক্রবার একটি পুত্র সন্তান প্রসব করেন তিনি। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। রবিবার সকালে আইসিইউ থেকে তাকে আবারও নারী ওয়ার্ডে আনা হয়।

তার পাশের বেডে থাকা অন্য এক রোগী জানান, রবিবার দুপুর তিনটার দিকে নার্স তাকে ইনজেকশন দিতে আসেন। এটা দেখেই বিছানা থেকে নেমে পড়েন পিংকি। নার্স তাকে ছুটে গিয়ে ধরার আগেই জানালা দিয়ে লাফিয়ে নিচে পড়েন তিনি। ওই জানালায় কোনো শিক ছিল না। মাটিতে পড়ে উঠে পালাতে যান পিংকি। কিন্তু মাথায় ও হাতে আঘাত গুরুতর হওয়ায় দৌড়ে পালাতে পারেননি তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর