শিশুর বুদ্ধিতে রক্ষা পেলো ট্রেন : লেখাপড়ার দায়িত্ব নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পাপন সরকার শুভ্র, রাজশাহী : রেল লাইনের ত্রুটি দেখে ঠান্ডা নিবারণের লাল মাফলার দেখিয়ে একটি তেলবাহী ট্রেনকে দূর্ঘটনার হাত থেকে রক্ষা করেছে দুই শিশু। তাৎক্ষনিক ঘটনাটি জানার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শাহরিয়ার আলম এমপি ওই দুই শিশুর লেখা-পড়ার দায়িত্ব নিয়েছেন।
তাদের দুইজনেক প্রতি মাসে এক হাজার টাকা করে নিজের অর্থায়নে বৃত্তি প্রাদন করবেন। এছাড়া দুই শিশু এসএসসি পাশের পর পূনরায় আলাদাভাবে ব্যবস্থা গ্রহণ করবেন পররাষ্ট্র
প্রতিমন্ত্রী। এমন কথাই মোবাইল ফোনে বিকেল ৫টা ৫ মিনিটে এই প্রতিবেদকে জানান
পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার ফেসবুক পেজে লিখেন, আমার নির্বাচনী এলাকায়
রেললাইনের পাশেই শিশু দুটি বাড়ি। আমি তাদের সারা জীবনের পড়ালেখার দায়িত্ব নিয়েছি।
স্থানীয় আওয়ামী লীগের সভাপতিকে তাদের বাড়িতে পাঠিয়ে একথা জানিয়ে দেওয়া
হয়েছে।
আড়ানী স্টেশনের কর্মরত মাস্টার জানান, আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীর
বাঘা উপজেলা আড়ানী রেল স্টেশনের স্টেশনের ৪০০ মিটার পূর্ব দিকে ঝিনা
রেলগেটে লাই ভাঙা দেখে দুই শিশু। এর পর তারা উপস্থিত বুদ্ধির জোরে চালককে ঠান্ডা
নিবারণের লাল মাফলার দেখিয়ে ট্রেন থামানোর সিগন্যাল দেয় তারা। তেলবাহী
ট্রেন চালক কেএম মহিউদ্দিন দুই শিশুর মাফলার দিয়ে সিগন্যাল লক্ষ্য করেন। এরপর তিনি
ট্রেন থামিয়ে দেন। এই কারনে দুই ঘন্টা রাজশাহীর সব ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে রাজশাহী
রেলওয়ের কর্তকর্তাদের জানানো হয়। তারা ঘটনাস্থলে গিয়ে রেললাইন মেরামত করলে
আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
লাল মাফলার দিয়ে ট্রেন থামানো সেই দুই শিশু ঝিনা গ্রামের সুমন হোসেনের ছেলে সিহাব
হোসেন (৬) ও একই গ্রামের মহিদুল ইসলামের ছেলে টিটোন ইসলাম (৭)।
তারা জানায়, পাশের এক ক্ষেত থেকে থেকে বাড়ি ফিরছিলো। এই
সময় দেখে রেল লাইন ভাঙা। আর ট্রেন আসতে দেখে তারা লাল মাফলার দিয়ে
ট্রেনটি থামিয়ে দেয়।
ট্রেন চালক কেএম মহিউদ্দিন জানায়, খুলনা থেকে রাজশাহীতে নিয়ে আসা হচ্ছিলো
তেল। পথে আড়ানী স্টেশনের একটু দূরে ঝিনা রেলগেট এলাকায় লাইন ভাঙা দেখে
সিহাব ও টিটোন নামের দুই ছেলে মাফলার দিয়ে সিগন্যাল দেয়। প্রথমে ভাবলাম থামবো
না, তার পরেও ট্রেন নিয়ন্ত্রন করে ভাঙা স্থান থেকে ২০ মিটার দুরে ট্রেন থামিয়ে দিলাম।
ট্রেন থামিয়ে নেমে এসে দেখি রেল লাইন ভাঙা। পরে আড়ানী স্টেশনের মাস্টার
নয়ন আহম্মেদকে জানানো হয়। তবে এর দুই ঘন্টা পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তেলবাহিী ট্রেনের পরিচালক আরশেদ আলী জানান, হটাৎ ট্রেন থামিয়ে দেয়ার
কারনে চালকের উপর ক্ষিপ্ত হয়ে উঠেচিলাম।
পরে দেখি রেল লাইন ভাঙা। বিষয়টি রেলের উর্দ্ধতন কর্তৃপক্ষকে তাৎক্ষনিক
অবগতি করি। কর্তৃপক্ষ ঈশ্বরর্দী থেকে মিস্ত্রি নিয়ে এসে রেল লাইন মেরামত করিয়ে দেন। পরে দুই ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।











