,

কক্সবাজার-ঢাকা-কক্সবাজার সাড়ে ৬ হাজারে

news-image

নিজস্ব প্রতিবেদক : মাত্র সাড়ে ছয় হাজার টাকায় কক্সবাজার-ঢাকা-কক্সবাজারে ভ্রমণের সুবিধা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এই অফারে আগ্রহী যাত্রীদের ২২ ডিসেম্বরের মধ্যে টিকিট কিনতে হবে। এই টিকিটে ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত ভ্রমণ করা যাবে।

সোমবার বিমানের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন বছর ২০১৮ সালে আকাশপথে ভ্রমণকে আরও সাশ্রয়ী এবং অধিকতর স্বাচ্ছন্দ্যময় করে তুলতে কক্সবাজার-ঢাকা-কক্সবাজার সেক্টরে রিটার্ন ভাড়া ট্যাক্স, সারচার্জসহ ৬ হাজার ৪৫৮ টাকার এ অফার ঘোষণা করা হয়েছে। বিমান এখন সপ্তাহে সাত দিনই বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে এই রুটে ফ্লাইট পরিচালনা করছে। বিমানের সব সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট থেকে নগদ টাকায়, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট এবং বিমান ওয়েবসাইট থেকে ক্রেডিট কার্ড বা রকেটের মাধ্যমে টিকিট কেনা যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর