,

নির্মাণাধীন ভবনে মিলল নিখোঁজ মেরিন ইঞ্জিনিয়ারের লাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : নিখোঁজ হওয়ার একদিন পর ঢাকার শুক্রাবাদ এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রফিকুল হাসান রিমন নামের ওই ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছে না জানিয়ে শনিবার ঢাকার নিউ মার্কেট থানায় একটি জিডি করেছিল তার পরিবার।

রোববার রাত সাড়ে ১১টার দিকে শুক্রাবাদের একটি নির্মাণাধীন ভবন থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে বলে শেরেবাংলা থানার ওসি গনেশ গোপাল বিশ্বাস জানান।

পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তারা জানান, গত ১৬ ডিসেম্বর রিমন উত্তরার বাসা থেকে দুই সন্তানকে নিয়ে সায়েন্স ল্যাবরেটরি রোডে তার শ্বশুরবাড়িতে আসেন।

সেখানে বাচ্চাদের দিয়ে তিনি ধানমণ্ডি থেকে ঘুরে আসার কথা বলে বেরিয়ে যান। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

রোববার রাতে শুক্রাবাদে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে দুই বন্ধু ওই নিহত ব্যক্তিকে রিমন হিসেবে শনাক্ত করেন।

নিউ মার্কেট থানার পরিদর্শক (অপারেশন) আব্দুস সালাম জানান, জিডি হওয়ার পরপরই তারা তদন্ত শুরু করেন এবং শুক্রাবাদের মেট্রো শপিং মল এলাকার সিসি ক্যামেরায় রিমনের সর্বশেষ অবস্থান পান।

এরপর কী ঘটেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর