,

ঢাকায় এসে ছিনতাইয়ের কবলে, কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : অসুস্থ এক ছেলেকে চিকিৎসা করাতে শরীয়তপুর থেকে রাজধানীতে পৌঁছে ছিনতাইকারীর কবলে পড়েন এক মা।

এ সময় ওই মায়ের কোল থেকে পড়ে মারা যায় তার ৯ মাস বয়সী ছেলে।

সোমবার ভোরে রাজধানীর দয়াগঞ্জ ঢালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।

তিনি জানান, শিশুটির মা ও বাবা ভোরে লঞ্চযোগে শরীয়তপুর থেকে ঢাকায় আসেন। শাহ আলম ও আকলিমা বেগম দম্পতির আরেক সন্তান আল-আমিন অসুস্থ। তাকে চিকিৎসা করাতেই তারা ঢাকা আসেন।

এসআই বাচ্চু মিয়া জানান, ভোরের দিকে সদরঘাটে নেমে শাহ আলম তার অসুস্থ ছেলেকে নিয়ে রিকশায় করে শিশু হাসপাতালের দিকে রওনা হন। আরেকটি রিকশায় স্ত্রী ও শিশুসন্তানকে তুলে দেন। তাদের যাওয়ার কথা আকলিমার বোনের বাসা শনিরআখড়ায়।

রিকশাটি দয়াগঞ্জ ঢালে পৌঁছার পর পর ছিনতাইকারীরা আকলিমার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এ সময় তার কোল থেকে পড়ে শিশু আরাফাত মাটিতে পড়ে যায়।

পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এসআই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর