সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের অতিথিদের জন্য উপহার!

news-image

বলিউড তারকা আনুশকা শর্মা আর ক্রিকেট তারকা বিরাট কোহলির বিয়ের খবর প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত চলেছে নানা জল্পনা। ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ের পর নিজেরাই টুইটারে বিয়ের ছবি প্রকাশ করেন ‘বিরুশকা’। এরপর ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে তাঁদের বিয়ের অনুষ্ঠানের খুঁটিনাটি সব তথ্য। এক সপ্তাহ হতে চলল, কিন্তু ‘বিরুশকার’ এই রূপকথার মতো বিয়ে নিয়ে আলোচনা যেন শেষ হচ্ছে না। এবার এই তারকা জুটির বিয়ের অন্যতম আয়োজক দেবিকা নারায়ণ দিলেন আরেক তথ্য। ব্যয়বহুল এই বিয়েতে আসা অতিথিদের জন্য নাকি ছিল দারুণ এক ‘রিটার্ন গিফট’ বা ফিরতি উপহার।

দেবিকা জানান, ইতালির ফ্লোরেন্সে পরিবার ও বন্ধু মহলের ঘনিষ্ঠজনদের নিয়ে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। সেই অনুষ্ঠানে আসা প্রত্যেক অতিথির হাতে তাঁরা তুলে দেন পারস্যের কবি জালালউদ্দিন মোহাম্মদ রুমির কবিতাসমগ্র। অনেকেরই হয়তো অজানা, বিরাট ও আনুশকা দুজনেই আধ্যাত্মিক চর্চা করেন। আর তাঁদের রুমির কবিতা ভীষণ প্রিয়।

দেবিকা আরও বলেন, তিন থেকে চার মাস আগেই তিনি এই বিয়ের আয়োজনের সঙ্গে জড়িত হন। শর্ত ছিল, ভুলেও ‘বিরুশকা’র বিয়ের খবর ফাঁস কথা যাবে না। এমনকি আলাপের সময় বর-কনের নাম উচ্চারণ করতেন না তিনি। পাছে আনুশকার সঙ্গে বিরাটের বিয়ের খবর ছড়িয়ে পড়ে, তাই এই নায়িকাকে সব সময় ‘নতুন কনে’ বলে সম্বোধন করতেন।

দেবিকার কাছ থেকে আরও জানা যায়, আনুশকা নাকি বিয়ের সময় আর দশটা সাধারণ মেয়ের মতোই আচরণ করেছেন। এই বিয়ে আয়োজকের মতে, ‘আনুশকা একেবারেই গতানুগতিক এক কনের মতো আচরণ করেন। তিনি আমাকে বিভিন্ন নমুনা ছবি দেখাতেন। বিয়ের প্রতিটি খুঁটিনাটির সঙ্গে জড়িত ছিলেন এই কনে। অনুষ্ঠানে কোন কাজ কীভাবে হবে, সব তাঁরই পরিকল্পনা ছিল। আমরা তা বাস্তবায়ন করেছি মাত্র।’

ইতালিতে বিয়ের তিন দিন একই অতিথিরা নিমন্ত্রিত ছিলেন। প্রথম দিন ছিল ‘পানচিনি অনুষ্ঠান’ এবং তার সঙ্গে অতিথিদের জন্য ছিল মধ্যাহ্নভোজের আয়োজন। দ্বিতীয় দিন ছিল ‘মেহেদির অনুষ্ঠান’। সেদিন অতিথিদের জন্য রাতে ছিল ‘বন ফায়ার’। আর তৃতীয় দিন ছিল মূল আয়োজন, মানে বিয়ের অনুষ্ঠান।

২১ ডিসেম্বর নয়াদিল্লিতে ও ২৬ ডিসেম্বর মুম্বাইয়ে আনুশকা-বিরাটের বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের কাছে ইতিমধ্যে বিয়ের নিমন্ত্রণপত্র পৌঁছে গেছে। অবশ্য এটিকে শুধু নিমন্ত্রণপত্র বললে ভুল হবে। কারণ নিমন্ত্রণের সঙ্গে এই জুটি অতিথিদের কাছে পাঠিয়েছেন শুকনো ফল, মিষ্টান্ন আর একটি করে গাছের চারা। অভিনব ভাবনা বটে! ইন্ডিয়া টুডে

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা