,

শতাব্দীর সেরা ডেলিভারিতে চমকে দিলেন স্টার্ক‍! (ভিডিওসহ)

news-image

একটি বল নিয়ে এখন ক্রিকেট বিশেষজ্ঞদের মাথা খারাপ হওয়ার অবস্থা! কেউ বলছেন অ্যাশেজের সেরা বল। আবার কেউ বলছেন এই দশকেরই সেরা বল।

আসলে কোনটা সেটা হয়তো জানা যাবে খুব দ্রুত। কিন্তু এমনই বল করলেন মিচেল স্টার্ক যা নিয়ে তোলপাড় গোটা ক্রিকেট বিশ্ব। জেমসের অফ স্টাম্প ছিটকে যেতেই শুরু হয়ে গেল স্টার্কের বল নিয়ে চলছে গবেষণা। ঠিক কতটা সেরা?৫৫ রানে মিচেল স্টার্কের যে বলে জেমস ভিনস আউট হলেন এখন সেটাই আলোচনার তুঙ্গে।  ম্যাচের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল ইংল্যান্ড। তখন ক্রিজে জেমস। দিনে তাঁর ব্যাট থেকেই এসেছে ইংল্যান্ডের সর্বোচ্চ রান।  ভিন্স তখন খেলছিলেন ৫৫ রানে। দারুণ খেলতে থাকা ব্যাটসম্যান পুরো হতভম্ব হয় যান ওই ডেলিভারির চমকে।

সেই বিস্ময়কর বলে ভিন্সের উইকেটটি নিয়ে স্টার্কের উল্লাস। ছবি: এএফপি

স্টার্কের ডেলিভারির সময় ধারাভাষ্যের দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ার লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন বলেন, ‘এই বলে ভিন্সের আসলে খুব বেশি কিছু করার ছিল না। ‘ পরে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে ওয়ার্ন লিখেছেন, ‘বল অফ দ্য অ্যাশেজ অ্যান্ড দ্য সামার। এটিই কি একুশ শতকের সেরা ডেলিভারি?’

উল্লেখ্য, ১৯৯৩ সালের অ্যাশেজে করা শেন ওয়ার্নের একটি ডেলিভারি ‘বল অব দা সেঞ্চুরি’ নামে পরিচিত হয়ে আছে। শুধু ওয়ার্ন নন, পাকিস্তানের পেস কিংবদন্তি ওয়াসিম আকরামও সোশ্যাল সাইটে লিখেছেন, ‘দারুণ বল। স্টার্ক তুমি আমাকে আমার সময়ের কথা মনে করিয়ে দিলে!’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর