,

ওয়ানডে সিরিজ ভারতের

news-image

স্পোর্টস ডেস্ক : শেখর ধাওয়ানের সেঞ্চুরিতে দাপটের সঙ্গেই ওয়ানডে ট্রফি নিজেদের করে নিয়েছে ভারত। তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় হেরে পিছিয়ে থাকা ভারত, শেষ দুই ম্যাচে দাপটের সঙ্গে জিতে ট্রফি নিজেদের করে নেয়।

রোববার ভারতের বিষাখাপত্তনে অনুষ্ঠিত খেলায় আগে ব্যাট করতে নেমে যুবেন্দ্রার চাহলের গুগলি এবং চায়নাম্যান কুলদিপের ঘূর্ণিতেই কুপোকাত হয়ে ২১৫ রানে অলআউট শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেছেন উপল থারাঙ্গা। ভারতের হয়ে কুলদিপ এবং চাহল তিনটি করে উইকেট ভাগাভাগি করেন। জবাব দিতে নেমে শেখর ধাওয়ানের অপরাজিত ১০০ রানে ভর করে ৮ উইকেটের বড় জয় পায় স্বাগতিকরা। এছাড়া ৬৫ রান করেছেন স্রেয়শ আয়ার।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় শ্রীলঙ্কা। মাত্র ১৫ রান জমা করতেই ওপেনার গুনাথিলাকার উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় লঙ্কানরা। তবে দ্বিতীয় উইকেট জুটিতে সামারাকে সঙ্গে নিয়ে ১২৬ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান উপল থারাঙ্গা।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়ে গেলে ৪৪.৫ ওভারের বেশি খেলা হয়নি শ্রীলঙ্কার। ইনিংসের শুরু থেকে ভালো খেলা সত্যেও মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি থারাঙ্গা। কুলদিপের শিকারে ধরা পড়ার আগে ৮২ বলে ১২ চার ও তিন ছক্কায় ৯৫ রান করেন থারাঙ্গা। এছাড়া সামারার ব্যাট থেকে আসে ৪২ রান। দুই অঙ্কের রানের ফিগার টপকাতে পারেননি লঙ্কান ছয় ব্যাটসম্যান। ভারতের হয়ে যুবেন্দ্রার চাহল এবং কুলদিপ তিনটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৪ রানে রোহিত শর্মার উইকেট হারিয়ে বসে ভারত। আগের ম্যাচের এই ডাবল সেঞ্চুরিয়ান এ দিন ফেরেন মাত্র ৭ রানে। দ্বিতীয় উইকেটে আয়ারকে সঙ্গে নিয়ে ১৩৫ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান ধাওয়ান। ৬৫ রান করে আয়ার ফিরে গেলেও দিনেশ কার্তিককে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ধাওয়ান।মাঠ ছাড়ার আগে ৮৫ বলে ১৩ চার ও দুই ছক্কায় ১০০ রান করেন ধাওয়ান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর