,

আমিরাতে আরও বিনিয়োগে ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

news-image

নিজস্ব প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাঈদ বিন হাজার আল সেহি রোববার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাত করতে গেলে বাংলাদেশের সরকারপ্রধান এ আহ্বান জানান।

সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আলোচনার বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে বলেন, তার সরকার দেশের বিভিন্নস্থানে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য পর্যাপ্ত জায়গা ও শিল্প গড়ে তোলার অবকাঠামোও প্রস্তুত করা হয়েছে।

বিদায়ী রাষ্ট্রদূত জানান, তার দায়িত্ব পালনের সময়ে বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে বিমান যোগাযোগ সেবা, নিরাপত্তা সহযোগিতা ও সাজাপ্রাপ্ত বন্দি বিনিময়ে তিনটি চুক্তি সই হয়েছে। এছাড়া বিদ্যুত বিভাগের সঙ্গে দুটি সমঝোতা স্মারকও সই হয়েছে।

দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ক্ষেত্রে আরব আমিরাতে ভিসামুক্ত চলাচলের সুযোগ সৃষ্টির আহ্বান জানান।

রাষ্ট্রদূত বলেন, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে বৈঠকে এ বিষয়টি আলোচনার জন্য তোলা হবে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আরব আমিরাতের অর্থায়নে হাসপাতাল নির্মাণের প্রস্তাব পুনরুজ্জীবিত করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় নিতে ভূমিকার জন্য রাষ্ট্রদূত সাঈদ বিন হাজার আল সেহিকে ধন্যবাদ জানান তিনি।

অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন বৈঠকে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর