,

নন্দিত চিত্রনায়িকা শাবনূরের জন্মদিন আজ

news-image

বিনোদন প্রতিবেদক : আজ চলচ্চিত্রের নন্দিত চিত্রনায়িকা শাবনূরের জন্মদিন। এবারের জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই তার। কারণ, বর্তমানে তার মা আছেন অস্ট্রেলিয়ায়। মাকে ছাড়া নিজের জন্মদিন উদযাপনের কোনো আগ্রহ নেই শাবনূরের।

তিনি বলেন, গত বছর অস্ট্রেলিয়ায় পরিবারের সব সদস্য মিলে জন্মদিন উদযাপন করেছি। এবার কেউ নেই। তাই জন্মদিন নিয়ে কোনো পরিকল্পনাও নেই। তা ছাড়া কিছুদিন আগে আমি বেশ অসুস্থ ছিলাম। এখনও পুরোপুরি সুস্থ হইনি। সব মিলিয়ে জন্মদিনে কোনো আয়োজন করছি না। সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ আর সুন্দর থাকতে পারি। সবার সহযোগিতায় আমি আজকের শাবনূর হতে পেরেছি। আমি আমার জীবনে যা কিছু পেয়েছি, তার সবই চলচ্চিত্র থেকে। তাই চলচ্চিত্রের সবাইকে নিয়ে আমি ভালো থাকতে চাই।

প্রয়াত পরিচালক এহতেশামের হাত ধরেই ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শাবনূরের। তার পর জহিরুল হকের ‘তুমি আমার’ ছবিতে অভিনয় করেন চিত্রনায়ক সালমান শাহর সঙ্গে। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর