,

আবারও ডলি সায়ন্তনী নিয়মিত হচ্ছেন

news-image

বিনোদন প্রতিবেদক : অ্যালবামের গানে ডলি সায়ন্তনী যেমন জনপ্রিয়তা পেয়েছেন ঠিক তেমনি সিনেমার গানেও তিনি সমান জনপ্রিয়। মাঝে কয়েক বছরের বিরতি নিয়েছিলেন গানে। তবে গত দুই বছর ধরে আবার সরব হয়েছেন। নতুন গান করছেন। স্টেজ শো করছেন।

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন তো স্টেজের মৌসুম চলছে। এ মৌসুমটা আমার খুব প্রিয়। কারণ আমাদের দেশে এটা গানের মৌসুম। প্রতি বছরই এ সময়টা খুব উপভোগ করি। সামনে টানা শো রয়েছে। তবে আমি নিজে থেকে শো এখন কিছু কমিয়েছি।’

নতুন গান প্রসঙ্গে ডলি বলেন, ‘অনেকদিন ধরেই খুব অস্থির সময় যাচ্ছে গানের বাজারে। তাই কয়েক বছর বিরতি নিয়েছিলাম। এরপর একক অ্যালবাম প্রকাশ করি। আমি মনে করি এখনও অবস্থার পুরোপুরি উন্নয়ন হয়নি। পাইরেসি ও ফ্রি ডাউনলোড তো ছিলই। এখন রয়্যালিটির সঠিক হিসেবে পাওয়াটাও কঠিন। তবে এ অবস্থার মধ্যেও নতুন গান করব।

এরই মধ্যে কয়েকটি ট্র্যাকের কাজ শেষ হয়েছে। বাদশা বুলবুলের সঙ্গে একটি দ্বৈত অ্যালবাম করছি। সেটির কাজ অনেক দূর এগিয়েছে। আশা করছি, শিগগিরই ভালো কিছু গান উপহার দিতে পারব।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর