,

বিএন‌পি রসিক নির্বাচন নি‌য়ে পুর‌নো অভ্যাস চর্চা কর‌ছে : সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের ব‌লেছেন, রসিক নির্বাচন নি‌য়ে বিএন‌পি তা‌দের পুর‌নো অভ্যাস চর্চা কর‌ছে। আগের নির্বাচ‌নের ম‌তো ফলাফলের আগ পর্যন্ত তারা ঢোল বাজা‌চ্ছে, কারচু‌পি হ‌য়ে‌ছে।

সব নির্বাচ‌নের আ‌গে তারা এসব ভাঙা রেকর্ড বাজায়।

আজ রবিবার বেলা ১১টায় বিআর‌টি‌সির গাবতলী বাস টা‌র্মিনা‌লের উ‌দ্বোধন অনুষ্ঠা‌নে তি‌নি বক্তব্য রাখ‌ছি‌লেন।

বিএন‌পির অভি‌যো‌গের কোনো বাস্তবতা নেই জানি‌য়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব‌লেন, যে রকম নির্বাচন নারায়ণগঞ্জ, কু‌মিল্লায় হ‌য়ে‌ছে একইভা‌বে রংপু‌রেও অনু‌ষ্ঠিত হ‌বে। অবাধ ও নি‌রপেক্ষ নির্বাচনের পরি‌বে‌শের জন্য সরকার সর্বাত্মক সহ‌যো‌গিতা দে‌বে।

এ সময় ওবায়দুল কাদের আরো বলেন, বিআরটিসির বর্তমানে সচল থাকা অনেক বাস চলে স্টাফ বাস হিসেবে। এটাতে লাভ আছে, কিন্তু যাত্রীসেবায় নাই। এতে যাত্রীরা বঞ্চিত হয়।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যানজটের জন্য কিছুই করার নেই। মেট্রোরেলসহ বিভিন্ন উন্নয়নকাজের জন্য কিছু দুর্ভোগ মেনে নিতে হবে।

বিআরটিসি দুর্নীতি ও হয়রানিমুক্ত হবে। যাত্রীসেবার মানোন্নয়নসহ হয়রানিমুক্ত পরিবহন সেবার কাজ চলছে।
এ ছাড়া স্থানীয় সংসদ আসলামুল হক অনুষ্ঠানে আসতে দেরি করায়ও ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর