,

বিরাট-আনুশকার বিয়ে নিয়ে যা বললেন সানিয়া মির্জা

news-image

অনলাইন ডেস্ক : কলকাতার সল্টলেকে জয়দীপ মুখোপাধ্যায় টেনিস অ্যাকাডেমিতে প্রেমজিৎ লাল টেনিস টুর্নামেন্টে সানিয়া মির্জার অতিথি হয়ে আসার কথা আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। তবে তার উপস্থিতিতে কলকাতার টেনিস উৎসবের জৌলুস এক মূহুর্তেই আরও রঙিন হয়ে উঠল।

দুই বছর পরে কলকাতায় আসলেন সানিয়া মির্জা। কিন্তু তার কলকাতায় আসার চার দিন আগেই তার দুই বন্ধু বিরাট কোহলি ও আনুশকা শর্মা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। বিরাট কোহালি আর আনুশকা শর্মা যে সত্যিই বিয়ে করতে চলেছেন অন্যান্যদের মতো জানতেন না সানিয়া মির্জাও।

এ প্রসঙ্গে সানিয়া বললেন, ‘‘জানতাম না। আমি ওদের দু’জনকেই ব্যক্তিগত ভাবে চিনি। ওদের বিয়ের খবরটা খুব মিষ্টি একটা চমক ছিল আমার জন্য। ওরা দু’জনেই খুব ভাল মানুষ। আমি ওদের জন্য খুব খুশি। ওদের বিবাহিত জীবন খুব সুখের হোক।’’

এই টেনিস তারকা আরও বলেন, ‘‘ওরা যে বিয়ে করবে সেটা তো ঠিকই ছিল। ভারতে বিয়ে করলে প্রচুর হইচই হবে। অনেক কিছু সামলাতে হবে। সেটা ধরে নিয়েই ওরা ইতালিতে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল। তবে যাই হোক না কেন মিডিয়ার মুখোমুখি এক দিন তো হতেই হবে ওদের।’’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর