,

ছায়েদুল হকের প্রথম জানাযা সম্পন্ন, গার্ড অব অনার প্রদান

news-image

সদ্য প্রয়াত মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের প্রথম জানাযা সম্পন্ন হয়েছে।

 আজ (রোববার/১৭ ডিসেম্বর) সকালে মন্ত্রীর মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নেয়া হয় এবং সোয়া দশটার দিকে প্রথম জানাযা সম্পন্ন হয়।
জানাযা শেষে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম জানাযা শেষে মন্ত্রীর মরদেহ হেলিকপ্টার যোগে তার নির্বাচনী এলাকা নাসিরনগরে নেওয়া হবে। পরে সেখানে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১টায় দ্বিতীয় জানাযা শেষে তার গ্রামের বাড়ি পূর্বভাগে তৃতীয় জানাযা অনুষ্ঠিত হবে।
এরপর পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে ছায়েদুল হককে দাফন করা হবে।
মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক শনিবার সকাল সাড়ে আটটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর