,

মৌসুমী উড়াল দিচ্ছেন ভারতে

news-image

বিনোদন প্রতিবেদক : পর্দার প্রিয়দর্শিনী মৌসুমী ১৯ ডিসেম্বর মঙ্গলবার উড়াল দিচ্ছেন ভারতের রামুজি ফিল্ম সিটিতে। সেখানে তিনি রাশেদ রাহা পরিচালিত ‘নোলক’ ছবির শুটিংয়ে অংশ নেবেন। রাশেদ রাহা চলতি মাসের দুই তারিখ থেকে হায়দারাবাদের বিভিন্ন লোকেশনে শাকিব খান ও ববিকে নিয়ে টানা কাজ করছেন। যদিও এই রিপোর্ট লেখা পর্যন্ত (১৩ ডিসেম্বর) শাকিবের বন্ধু প্রযোজক মোহাম্মদ ইকবাল সূত্রে জানা গেছে, ১৪ ডিসেম্বর মাত্র দু’দিনের জন্য শাকিব খান ঢাকায় আসবেন। এরপর আবার হায়দারাবাদে ফিরে যাবেন নোলক সিনেমার বাকি শুটিং শেষ করতে।

ছয় দিনের জন্য মৌসুমীর সঙ্গে গেছেন তার স্বামী ওমর সানী। সানীও এই ছবির অন্যতম অভিনেতা। বছরের শেষভাগে এসে মৌসুমী আবার ব্যস্ত হয়ে পড়েছেন সিনেমাপাড়ায়। জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি হঠাৎ আলোচনায় আসা শাপলা কথাচিত্রের ছবিতে মৌসুমীর সম্পৃক্ততা তার ২৫ বছরের কেরিয়ারে নতুন গতি সঞ্চার করেছে। শুধু তাই নয়, শাপলার কর্ণধার সেলিম খানের ‘আমার সব ছবিতেই মৌসুমী থাকবেন বড় বড় চরিত্রে’-উক্তিটি রঙিন জগতে ব্যাপকভাবেই সাড়া ফেলেছে।

জাজ মাল্টিমিডিয়ার বেশ কয়েকটি সিনেমা, শাপলা কথাচিত্রের শতভাগ ছবি আর রাশেদ রাহার নতুন সিনেমার বাইরেও মৌসুমী গেল সপ্তাহে চুক্তিবদ্ধ হয়েছেন আলোচিত ও সফল প্রযোজক পরিচালক জুটি ইস্পাহানী আরিফ জাহানের সঙ্গে। তাদের নির্মিতব্য ‘নায়ক’ সিনেমার অন্যতম প্রধান নায়িকা চরিত্রে দেখা যাবে মৌসুমীকে। সিনেমার কাজের বাইরে ছোটপর্দার নাটক, বিজ্ঞাপনচিত্র, সমাজসচেতনতামূলক কর্মকান্ডেও মৌসুমীর ব্যস্ততা চোখে পড়ার মতো। নতুন বছরটি কি এই নায়িকা নিজের দখলেই রাখতে চাইছেন? কী আছে তার মনে?

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে