সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উইকি প্রতিযোগিতায় সেরা ১০-এ বাংলাদেশের দুটি ছবি

news-image

নিউজ ডেস্ক : মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া আয়োজিত সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে ছবি তোলার সবচেয়ে বড় প্রতিযোগিতা ‘উইকি লাভস মনুমেন্টস (ডব্লিউএলএম)’-এর চূড়ান্ত বিজয়ী তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের দুটি ছবি।

চূড়ান্ত ফলাফল অনুযায়ী সেরা ১০টি ছবির মধ্যে বাংলাদেশের আজিম খান রনির তোলা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ছবি তৃতীয় এবং জুবায়ের বিন ইকবালের তোলা বায়তুল মোকাররমের আরেকটি ছবি ৭ম হয়েছে।

চলতি বছর এ প্রতিযোগিতায় ৫৪টি দেশের ১০ হাজার অংশগ্রহণকারী ২,৪৫,০০০ ছবি আপলোড করেছেন। প্রতিযোগিতায় তৃতীয় বিজয়ী ১২০০ ইউরো সমমূল্যের ক্যামেরা সংক্রান্ত যন্ত্রাদি এবং সপ্তম বিজয়ী ৪০০ ইউরো সমমূল্যের যন্ত্রাদি কেনার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত এ ফলাফল প্রকাশিত হয়েছে। এ প্রতিযোগিতায় চলতি বছর দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ।

এবার প্রতিযোগিতায় বাংলাদেশ পর্বে ১১৯ জন অংশগ্রহণকারী প্রায় ৩০০০ হাজার ছবি আপলোড করেছেন। সেখান থেকে বিজয়ী সেরা ১০টি ছবি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাঠানো হয়।

চলতি বছর দুজন বিদেশি বিচারকের সঙ্গে বাংলাদেশ পর্বের বিচারকার্যে বিচারক হিসেবে ছিলেন রিফাত জামিল ইউসুফজাই। আন্তর্জাতিকভাবে বিজয়ী সব ছবি দেখা যাবে এই ঠিকানায়।

বাংলাদেশে এ প্রতিযোগিতার সমন্বয়ক ও উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক নাহিদ সুলতান বলেন, ‘দ্বিতীয়বারের মতো অংশ নিয়েই বাংলাদেশের ছবি সেরা ১০-এ স্থান করে নিয়েছে। এটা সত্যিকার অর্থেই দারুণ খবর। আমাদের মূল উদ্দেশ্য হলো, এই প্রতিযোগিতার মাধ্যমে প্রাপ্ত গুরুত্বপূর্ণ স্থাপনার ছবিগুলো উইকিপিডিয়ার বাংলাদেশবিষয়ক নিবন্ধগুলোতে ব্যবহার করা ও উইকিপিডিয়ার মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরা।’

প্রতিযোগিতার বিষয়ে বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ও এ আয়োজনের সহ-সমন্বয়ক নুরুন্নবী চৌধুরী বলেন, ‘দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতায় বাংলাদেশ অংশ নিয়েই সেরার তালিকায় চলে এসেছে। আমরা এ আয়োজনটি প্রতি বছর করব। আশা করছি, ভবিষ্যতে আরও দারুণ সব ছবি পাব এবং চূড়ান্ত প্রতিযোগিতায় আমাদের অবস্থান আরও এগিয়ে যাবে।’

উল্লেখ্য, ২০১০ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত বিভিন্ন দেশের স্থাপনার ১৬ লাখের বেশি ছবি যুক্ত হয়েছে। গিনেজ বুকের রেকর্ড অনুযায়ী, এটিই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতা।

আন্তর্জাতিক এ আলোকচিত্র প্রতিযোগিতা প্রতি বছর সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলো স্ব-স্ব স্থাপনার ছবি নিয়ে অংশগ্রহণ করে।

ডব্লিউএলএম ছাড়াও বিভিন্ন দেশের সংরক্ষিত অঞ্চলের ছবি নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘উইকি লাভস আর্থ (ডব্লিউএলই)’ প্রতিযোগিতা। এবারের এ প্রতিযোগিতায়ও বাংলাদেশের পল্লব কবিরের তোলা লাউয়াছড়া জাতীয় পার্কের ছবি ১১তম হয়েছে।

চতুর্থবারের মতো অনুষ্ঠিত বিভিন্ন দেশগুলোর সংরক্ষিত অঞ্চলগুলোর ছবি তোলার প্রতিযোগিতা ‘উইকি লাভস আর্থ (ডব্লিউএলই)’-এ প্রথমবারের মতো বাংলাদেশ অংশ নিয়েছে।

এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় ‘দেশের সংরক্ষিত অঞ্চলগুলোর’ ছবি নিয়ে অংশ নেয়। এবারের বিজয়ী সব ছবি দেখা যাবে এই ঠিকানায়।

বাংলাদেশে এ আয়োজনগুলোর স্থানীয় আয়োজক উইকিমিডিয়া ফাউন্ডেশনের অনুমোদিত শাখা উইকিমিডিয়া বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা