,

“এফবি স্পোর্টিং ক্লাব বনাম রংধুনু বয়েজ ক্লাবের মধ্যে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত”

news-image

গতকাল শনিবার বিকালে পূর্ব মেড্ডায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয়ের ৪৬ তম দিবস উপলক্ষ্যে এফবি স্পোর্টিং ক্লাব বনাম রংধুনু বয়েজ ক্লাবের মধ্যে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় টানটান উত্তেজনায় রংধুনু বয়েজ ক্লাব ৪ উইকেটে পরাজিত করে এফবি স্পোর্টিং ক্লাবকে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৪ বল বাকি থাকতে ৮৯ রানে এফবি স্পোর্টিং ক্লাব অলআউট হয়।

জবাবে রংধুনু বয়েজ ক্লাব ৮.৪ ওভারে ৬ উইকেটে  ৯২ রান করে। রংধুনু বয়েজ ক্লাবের পক্ষে সর্বোচ্চ ৩০ রান সংগ্রহ করেন ওলিউর। খেলায় সর্বোচ্চ ৪ উইকেট নেন এফবি স্পোর্টিং ক্লাবের ওপেনিং বোলার মনির। উল্লেখ্য খেলা উদ্বোধন করেন এফবি স্পোর্টিং ক্লাবের স্বত্তাধিকারী ও রংধুনু বয়েজ ক্লাবের উপদেষ্টা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য এফ আই ফারুক বেপারী। খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন রনি ও বাবু।

এফবি স্পোর্টিং ক্লাব একাদশে ছিলেন ফারুক বেপারী (অধিনায়ক), মনির, রফিক, পাপেল, মুসা, রানা, সামি, রাজীব, রোমান, সুজন, ফারুক। রংধুনু বয়েজ ক্লাব একাদশে ছিলেন সিয়াম (অধিনায়ক), আরিফ, আশিক, ফারানি, ইমন, ওলিউর, মাসুদ, রহমত, কাবির, জুবায়ের, ফয়সল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর