,

এবার ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর সঞ্চালক সানি লিওন!

news-image

বিনোদন ডেস্ক : পর্নস্টার থেকে বলিউড অভিনেত্রী। পাশাপাশি টেলিভিশনের রিয়্যালিটি শোতে সঞ্চালনা। সানি লিওনকে আরও নানা রূপে দেখা বাকি রয়েছে দর্শকদের। কয়েক দিন আগেই মীনাকুমারীর বায়োপিকে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন সানি।

তবে এবার শুধু ইচ্ছে প্রকাশ করেই ক্ষান্ত হওয়া নয়, বরং সত্যি সত্যিই হাতে চাঁদ হাতে পাওয়ার মতো খবর প্রকাশ পেল। জনপ্রিয় শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর ভারতীয় সংস্করণে সঞ্চালক হিসেবে দেখা যাবে সানি লিওনকে। সূত্রের খবর, ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর ২০১৮ প্রিমিয়ারে সানিকে শুধু সঞ্চালিকা হিসেবে নয়, বিভিন্ন স্টান্টও করতেও দেখা যাবে।

‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর আসল শো’টির সঞ্চালক বেয়ার গ্রিলস। এই অনুষ্ঠানে প্রকৃতির নিয়ম মেনে, চরম পরিস্থিতিতে কী ভাবে বাঁচতে হয় তারই বিভিন্ন কৌশল দেখানো হয়। বেয়ার পৌঁছে যান বিশ্বের নানা প্রান্তে, যেখানে হয়তো আরশোলা বা ব্যাঙ কাচা খেয়েই দিন কাটাতে হয়। প্রকৃতির নানা প্রতিকূলতাকে জয় করে বেঁচে থাকতে হয়।

এই প্রসঙ্গে সানি বলেছেন, ‘‘আমি অসম্ভব খুশি এমন একটি শো-এর সঙ্গে জড়িত হতে পেরে। এ বার দর্শক অ্যাডভেঞ্চারাস সানিকে দেখতে পাবেন। তবে বেয়ার গ্রিলসের মতো কেউ করতে পারবেন না, তবে আমি আমার নিজস্ব স্টাইলে এটি পরিবেশন করব। ’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর