,

আগামী মঙ্গলবার বাংলাদেশে আসছেন তুর্কি প্রধানমন্ত্রী

news-image

আগামী মঙ্গলবার রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দুইদিন ব্যাপী রাষ্ট্রীয় এ সফরে এসে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরের বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নিবেন। খবর : আনাদোলু এজেন্সি ও ইয়েনি সাফাক।

তুরস্কের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আজ শনিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম আগামী ১৯ এবং ২০ ডিসেম্বর বাংলাদেশে আসবেন।

ধারণা করা হচ্ছে, তুরস্কের প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশের সাথে তুরস্কের ভ্রাতৃত্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সর্ম্পক বৃদ্ধি পাবে। সফরে রোহিঙ্গা সঙ্কটসহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তুর্কি প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে সাক্ষাত শেষ করে কক্সবাজারের শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন।

শরনার্থী শিবিরে গিয়ে আরাকানের মজলুম রোহিাঙ্গাদের খোঁজখবর নিবেন। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য তুরস্কের ত্রাণ কার্যক্রমও প্রত্যক্ষ করবেন। উল্লেখ্য, চলতি বছরের ২৫ আগষ্ট থেকে মিয়ানমারের সরকারি সেনা ও স্থানীয় বৌদ্ধ উগ্রপন্থীরা আরাকানের মুসলিমদের উপর জঘন্য হত্যাকান্ডে লিপ্ত হয়। ফলে আরাকান রাজ্যে সহিসংতা ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ৮ লক্ষ ছাব্বিশ হাজার রোহিঙ্গা বাংলাদেশের সীমান্ত এলাকা কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নেয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর