,

সানি লিওন অনুষ্ঠান করলে নষ্ট হয়ে যাবে যুবসমাজ!

news-image

বিনোদন ডেস্ক : সাবেক পর্ন তারকা ও হালের বলিউড ডিভা সানি লিয়ন যুবসমাজের জন্য বিপজ্জনক। তাই নতুন বছরকে বরণের রাতে সানি লিয়নের অনুষ্ঠান করতে দেওয়ার ঝুঁকি নেওয়া যাবে না। এই যুক্তি দেখিয়ে ভারতের বেঙ্গালুরুতে সানি লিওনের অনুষ্ঠানই বাতিল করে দিল কর্নাটক সরকার।

খবর অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল সানি লিওনের। কিন্তু সানির অনুষ্ঠানের অনুমতি দিলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে, এই যুক্তি দেখিয়ে অনুষ্ঠানের অনুমতি নাকচ করে দিয়েছে কর্নাটক সরকার। উদ্যোক্তাদের অবশ্য দাবি, পরিবার নিয়ে সবাই যাতে উপভোগ করতে পারে, সেভাবেই সানির অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছিল।

কর্নাটক সরকারের দাবি, গত আগস্ট মাসে কেরালের কোচিতে সানির অনুষ্ঠান চলাকালীন ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। তাই অনুমতি নাকচ করার আগে কোচি পুলিশের থেকেও মতামত নেওয়া হয়েছে।

কন্নড়ে যে সংগঠনগুলি সানির অনুষ্ঠানের বিরোধিতায় নেমেছিল, তাদের দাবি, সানি লিওন অনুষ্ঠান করলে যুবসমাজ নষ্ট হয়ে যাবে। এমনকী এই অনুষ্ঠান হলে গণআত্মহত্যার হুমকি দিয়ে রেখেছিল এই সংগঠনগুলি।

একসময় নীল ছবির তারকা সানি বলিউডের প্রথমসারির ছবিতেও অভিনয় করছেন।

এমনকি কন্নড় ছবি ‘ডিকে’-তে অভিনয় করেছেন তিনি। শুধু তাই নয়, সানি এখন দত্তক নেওয়া কন্যাসন্তানের মাও বটে। এত কিছুর পরেও যে সানির ‘উষ্ণ’ ইমেজে এতটুকু ভাটা পড়েনি, কর্নাটকের ঘটনাই তার বড় প্রমাণ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর