,

ভাড়া বকেয়ার সেই অভিযোগ অস্বীকার মল্লিকার

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে এখন খুব একটা নিয়মিত নন মল্লিকা শেরাওয়াত। কিন্তু খবরের শিরোনামে থাকতে দেখা যায় এই অভিনেত্রীকে। সম্প্রতি মল্লিকা ও তার বন্ধু রিয়েল এস্টেট ব্যবসায়ী সিরিল অক্সেনফ্যান্সকে ভাড়া বকেয়ার কারণে বাড়ি ছাড়ার নোটিশ দেয়া হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, মল্লিকা বিয়ে করে প্যারিসের যে বাড়িতে আছেন, সেই বাড়ির মালিক মল্লিকা ও তার স্বামীর কাছে তিনি প্রায় ৮০ হাজার ইউরো পাবেন। তবে তাদের টাকা থাকা সত্ত্বেও তারা বাড়িভাড়া পরিশোধ করছেন না। এ অবস্থায় তিনি মল্লিকা ও তার স্বামীকে উচ্ছেদের পাশাপাশি বাড়িভাড়া আদায়ে মল্লিকা ও তার স্বামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন।

বিভিন্ন সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশ হবার পর বিস্ময় প্রকাশ করে মল্লিকা বলেন, ‘আমি অবাক হচ্ছি। আমি অলিভার মের‌্যান্ডকে চিনি না এবং আমার ব্যক্তিগত কোনো আইনজীবী নেই। এটি একটি ভিত্তিহীন গল্প। আমার যেখানে কোনো অ্যাপার্টমেন্টই নেই সেখানে ভাড়া বকেয়া বা বাড়ি ছাড়ার নোটিশের বিষয়টি কোথা থেকে আসবে। ’

উল্লেখ্য, ২০১৫ সালে বন্ধুর মাধ্যমে সিরিল অক্সেনফ্যান্সের সঙ্গে মল্লিকার পরিচয়। এরপর ২০১৬ সুইজারল্যান্ডে একসঙ্গে ছুটিও কাটাতে যান এ জুটি।

এছাড়া গত বছর ইউরোপে তারা গোপনে বিয়েও করেছেন বলেও গুঞ্জন শোনা যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর