,

শেখ হাসিনার সরকার আগামী নির্বাচনেও ক্ষমতায় আসবে : নৌমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবে বলে মনে করেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

শনিবার সকালে মাদারীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. মিয়াজউদ্দিন খান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

নৌ-পরিবহনমন্ত্রী বলেন, আজকের বিজয় দিবসেই বিএনপি-জামায়াতকে পরাজিত করে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ছিনিয়ে আনার শপথ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, যারা যুদ্ধাপরাধী এবং জঙ্গিবাদকে সমর্থন করে তাদের হাতে আওয়ামী লীগ কখনই পরাজয় বরণ করবেও না। বরং আগামী নির্বাচনে জয় লাভ করে বিজয়ের উল্লাস মেতে উঠবে আওয়ামী লীগ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর